এক্সপ্লোর
ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের নায়ক যোগীন্দর শর্মার বাবাকে ছুরি মেরে ডাকাতি

রোহতক : নিজের দোকানের বাইরেই ডাকাতের হাতে আক্রান্ত হলেন ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের নায়ক যোগীন্দর শর্মার বাবা ওমপ্রকাশ শর্মা। তাঁকে ছুরি মেরে টাকাপয়সা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। এই ঘটনায় প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে পুলিশ অফিসার যোগীন্দর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, ২০০৭-র টি ২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় শেষ ওভারটি করেছিলেন যোগীন্দর। পাকিস্তানের কাছ থেকে ওই ওভারেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। পুলিশের কাছে যোগীন্দরের বাবা অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা প্রথমে তাঁর পকেট থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ছুরি বের করে তাঁর পেটে মারার চেষ্টা করে। ছুরি হাতে ধরে কোনওক্রমে বাধা দেন ওম প্রকাশ। এরপর ডাকাতদের দলটি তাঁর দোকানে ঢুকে ড্রয়ার থেকে প্রায় ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গত শনিবার যখন ৬৮ বছরের ওম প্রকাশ দোকান বন্ধ করছিলেন তখন এই ঘটনা ঘটে। জানা গেছে, ডাকাতরা তরুণ এবং হামলা চালানোর কিছুক্ষণ আগে তারা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস ও সিগারেট কিনেছিল। ঘটনায় ওমপ্রকাশের হাতে ছুরির আঘাত লেগেছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















