এক্সপ্লোর
অবসাদের জের? তেলুগু টেলিভিশন অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে জল্পনা

হায়দ্রাবাদ ; জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নাগা ঝাঁসির রহস্যমৃত্যু ঘিরে জল্পনা। বুধবার ২১ বছরের ওই তেলুগু অভিনেত্রীর বাসস্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ ঝাঁসিকে তার ঘরে ডাকতে যান তার ভাই। অনেকক্ষণ সাড়া না মেলায় দরজা ভেঙ্গে ফেলেন তিনি। ঘরে ঢুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছাদ ঝুলন্ত অবস্থায় দেখতে পান ঝাঁসিকে। পান্জাগুট্টার পুলিশ ইন্সপেক্টর বি মোহন জানান, নাগা ঝাঁসির প্রেমিক সম্প্রতি তার ওপর অমনোযোগী হয়ে পড়েছিল। সেই অবসাদেই ঝাঁসি আত্মহত্যা করেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ‘পবিত্র বন্ধন’ ধারাবাহিকে কাজ করার সময় খ্যাতির আলোয় আসেন এই অভিনেত্রী। বেশ কিছু ধারাবাহিক ও সিনেমায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন নাগা ঝাঁসি।
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























