এক্সপ্লোর

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি 'উধাও', বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ, রাজ্যের সমালোচনা পুরীর শঙ্করাচার্যের

নয়াদিল্লি: পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৪ জুলাই জগন্নাথের বার্ষিক রথযাত্রার আগে এ ঘটনায় শোরগোল পড়েছে। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এ নিয়ে তিনি আলোচনা করেছেন আইনমন্ত্রী প্রতাপ জেনা ও শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান পি কে জেনার সঙ্গে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রত্নভান্ডারের চাবি উধাও হয়ে যাওয়ার পিছনের প্রেক্ষাপট, পরিস্থিতি তদন্ত করে দেখবে ওড়িষা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারকের কমিটি, রথযাত্রার পরই রিপোর্ট পেশ করবে। শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র দাশ মহাপাত্র বলেন, গত ৪ এপ্রিল কমিটির বৈঠকেই প্রথম বলা হয়, রত্নভান্ডারের ভিতরের কক্ষের চাবির হদিশ মিলছে না। গত সপ্তাহে কমিটির বৈঠকেও ফের প্রসঙ্গটি ওঠে। মন্দির প্রশাসন বা পুরী জেলার ট্রেজারি, কারও কাছেই ওই চাবি নেই। মন্দির প্রশাসনের একটি সূত্রে বলা হয়েছে, নিয়ম অনুসারে, প্রতিবার রত্নভান্ডার খোলার আগে একটি প্যানেল তৈরি হয়। কাজ হয়ে গেলে রত্নভান্ডারের চাবি পুরীর কালেক্টরের হাতে তুলে দেন প্যানেলের সদস্যরা। মহাপাত্র বলেন, রত্নভান্ডারের ভিতরের ঘরগুলি শেষ খোলা হয়েছিল ১৯৮৪ সালে। পুরীর কালেক্টর অরবিন্দ অগ্রবাল গত সপ্তাহে কমিটির বৈঠকে বলেন, তারপর সেই চাবি জমা পড়ার ব্যাপারে কোনও খবর নেই। গত ৪ এপ্রিল হাইকোর্টের নির্দেশানুসারে ১৬ সদস্যের একটি দল রত্নভান্ডারের অবস্থা পরীক্ষা করে দেখার জন্য ভিতরে ঢোকে। তবে তাদের সার্চ লাইট ফেলে লোহার দরজার বাইরে থেকেই ভিতরের কক্ষগুলি পর্যবেক্ষণ করতে হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক, বিজেপির রাজ্য সহ সভাপতি সমীর মহান্তিও এ ঘটনায় প্রশ্ন তুলেছেন। পট্টনায়কের বক্তব্য, রাজ্যবাসীর নজর ঘোরাতেই বিচারবিভাগীয় তদন্ত কমিশনের নির্দেশ। গত ১৮ বছরে মুখ্যমন্ত্রী অনেক বিচারবিভাগীয় কমিশন করেছেন। কী ফল হয়েছে? বিজেপি নেতার প্রশ্ন, দু মাস আগে চাবি খোয়া গেলেও কেন রাজ্যের কর্তারা চুপ করে বসেছিলেন? বিচারবিভাগীয় তদন্ত স্রেফ লোকদেখানো। ৪ এপ্রিলের আগেই সব জানত ওরা। বিচারবিভাগীয় তদন্ত নয়, ফৌজদারি মামলা হওয়া উচিত। পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, রাজ্য প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget