এক্সপ্লোর

পাক-মদতপুষ্ট সন্ত্রাস ভারতের মাথাব্যথার কারণ: বাহরিনে রাজনাথ

মানামা (বাহরিন): পাকিস্তান থেকে উৎসারিত সন্ত্রাস ভারতের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের ওপারের মদতের জেরেই জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়িয়ে পড়েছে। বাহরিনে গিয়ে এভাবেই প্রতিবেশী রাষ্ট্রকে বিঁধলেন রাজনাথ সিংহ। এদিন বাহরিনের অভ্যন্তরীণ মন্ত্রী রশিদ বিন আবদুল্লা আল খলিফার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, কীভাবে খোলাখুলি জঙ্গি ও নাশকতার সমর্থন করে চলেছে পাক প্রশাসন। জানা গিয়েছে, এই প্রসঙ্গে বুরহান ওয়ানির প্রসঙ্গ উত্থাপন করেন রাজনাথ। তিনি বলেন, কাশ্মীরে নিহত হিজবুল মুজাহিদিনের তরুণ কম্যান্ডারের সমর্থনে যে ভাবে পাকিস্তান সোচ্চার হয়েছে, তাতে এটিই প্রমাণিত হয় যে জঙ্গিরা সেদেশের পূর্ণ সমর্থন পেয়ে থাকে। গত ৮ জুলাই বুরহানকে কাশ্মীরে খতম করে নিরাপত্তাবাহিনী। সেই থেকে উপত্যকায় অশান্তি ছড়িয়েছে। রাজনাথ বলেন, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে নাশকতাকে জাতীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি, পাক জঙ্গি বাহাদুর আলির গ্রেফতারের প্রসঙ্গও উত্থাপন করেন রাজনাথ। বলেন, লস্কর-ই-তৈবার শিবিরে প্রশিক্ষণ নিয়ে তাকে ভারতে অনুপ্রবেশ করানো হয়। তার কাজ ছিল, ভিড়ের মধ্যে মিশে উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো। গত জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয়। বিন আবদুল্লাকে এদিন রাজনাথ সাফ জানিয়ে দেন, যেহেতু এখনও পর্যন্ত সন্ত্রাস রুখতে পাকিস্তানের কোনও ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি, তাই তাদের বিশ্বাস করার কোনও প্রশ্নই নেই। জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করে রাজনাথ স্মরণ করিয়ে দেন, কোনও বহিরাগত হস্তক্ষেপ মানবে না ভারত। এখানে বলে রাখা প্রয়োজন, তিনদিনের সফরে মধ্যপ্রাচ্যের বাহরিনে রয়েছেন রাজনাথ। প্রসঙ্গত, ইসলামিক কনফারেন্স-এর গুরুত্বপূর্ণ সদস্য হল বাহরিন। পাকিস্তানও এই গোষ্ঠীর সদস্য।

সেরা শিরোনাম

China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Embed widget