এক্সপ্লোর

সন্ত্রাসে আর্থিক মদত:উত্তর কাশ্মীর ও শ্রীনগরের ১২ জায়গায় এনআইএ-র তল্লাশি অভিযান

শ্রীনগর:  সন্ত্রাসে আর্থিক মদত দিচ্ছেন জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা, গোপনসূত্রে খবর আসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে। তার ভিত্তিতে শ্রীনগর ও উত্তর কাশ্মীরের মোট বারোটি জায়গায় আজ তল্লাশি অভিযান চালালো এনআইএ। এনআইএ-র তদন্তকারী আধিকারিকদের দাবি, শ্রীনগর, বারামুল্লা, হান্ডওয়ারা জেলার মোট বারোটি জায়গায় তল্লাশি চালিয়েছে তারা। আজ যেখানে তল্লাশি চালানো হয়েছে তারমধ্যে রয়েছে উপত্যকার অন্যতম ব্যবসায়ী জাহুল ওয়াতালির আত্মীয়দের বাড়ি। এই ব্যবসায়ীকে উপত্যকায় সকলে হুরিয়ত সমর্থনকারী হিসেবে চেনে। প্রসঙ্গত, এনআইএ-র কাছে খবর ছিল, পাকিস্তান থেকে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে প্রচুর পরিমাণ টাকা আসছে। সেই টাকা দিয়েই কাশ্মীরে ফের অচলাবস্থা তৈরি করতে নতুন করে পরিকল্পনা করছে এই  নেতারা। এরআগে এই একই মামলায় গত ৪ জুন গুরুগ্রাম, দিল্লি এবং শ্রীনগরে ওয়াতালির বাড়িতে তল্লাশি চালায় এনআইএর একটি দল। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে গত ৮ অগাস্ট সইদ আলি শাহ গিলানির ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। পিটিআই সূত্রে খবর, মুম্বই হামলার মূলচক্রী, পাকিস্তানি সংগঠন জামাত-উদ-দাওয়া এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের সঙ্গে যোগাযোগ রয়েছে গিলানি পুত্রের। হাফিজ সইদের বিরুদ্ধেই উপত্যকায় সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সরাসরি অভিযোগ রয়েছে। এছাড়া এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ ফাহিম আলিকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুখের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আলি হলেন জম্মু-কাশ্মীরের প্রথম পুলিশ আধিকারিক যাঁকে এনআইএ-র জেরার মুখে পড়তে হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget