এক্সপ্লোর

নির্ভয়ার ভাই পাইলট হলেন, ছেলের সাফল্যের জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ বাবার

নয়াদিল্লি: ২০১২-র ১৬ ডিসেম্বরে চলন্ত গাড়িতে নির্ভয়ার গণধর্ষণের ঘটনা ঘিরে সারা দেশেই প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই নির্ভয়ার ভাই একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার পাইলট হলেন। ছেলের এই সাফল্যের জন্য কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীকে ধন্যবাদ জানিয়েছেন নির্ভয়ার বাবা। এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে নির্ভয়ার বাবা জানিয়েছেন, ‘রাহুল গাঁধীর সাহায্যে আমার ছেলে পাইলট হতে পেরেছে। ছেলেকে কেরিয়ার নিয়ে পরামর্শ দেওয়া থেকে শুরু করে উত্সাহও জুগিয়েছেন রাহুল’। নির্ভয়ার গণধর্ষণের ঘটনায় সমস্ত অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। এরমধ্যে এই অভিযুক্তর জেলেই মৃত্যু হয়। বাকি অভিযুক্তদের আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। দোষী নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল। নির্ভয়ার মৃত্যুর সময় তাঁর ভাই দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। প্রথমে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ১৬ ডিসেম্বরের ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। নির্ভয়ার বাবা জানিয়েছেন, ওই চরম সংকটের সময় রাহুল গাঁধী তাঁর ছেলের পাশে দাঁড়ান। ছেলেকে জীবনে এগিয়ে চলার পরামর্শ দেন এবং স্কুলের পড়া শেষ করার পর পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ২০১৩-তে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস হওয়ার পর নির্ভয়ার ভাই সনিয়া গাঁধীর সংসদীয় কেন্দ্র রায়বরেলির ইন্দিরা গাঁধী জাতীয় উড়ান একাডেমিতে ভর্তি হন। রায়বরেলিতে যাওয়ার সময় নির্ভয়ার ভাই ভারতীয় বায়ুসেনার নিয়োগ পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু কোর্সে ভর্তি হওয়ার পর তিনি দেখেন, এটা খুবই কঠিন। দুটি পড়াশোনা সমান্তরালভাবে চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। নির্ভয়ার আর এক ভাই পুনেতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget