এক্সপ্লোর

গোরক্ষকদের কাজ পবিত্র, তাঁরা তা চালিয়ে যাবেন, বললেন মোহন ভাগবত

নাগপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনিযুক্ত গোরক্ষকদের বিরুদ্ধে মুখ খুললেও উল্টো পথে হাঁটল আরএসএস। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে স্বয়ংসেবকদের উদ্দেশে বক্তৃতায় সরসঙ্ঘচালক মোহন ভাগবত বললেন, গোরক্ষকরা ভাল মানুষ, দেশে জীবজন্তুদের ওপর নৃশংসতার বিরুদ্ধে যে আইন রয়েছে, তাই প্রতিষ্ঠা করছেন তাঁরা। ভগবতের কথায়, কিছু মানুষ আছেন, যাঁরা গোরক্ষার কাজে জীবন উৎসর্গ করেছেন। দেশের আইন মোতাবেক কাজ করছেন তাঁরা। তাঁদের কাজ চলবে, কালে কালে তা আরও ছড়িয়ে যাবে। গোরক্ষার নামে গুজরাত ও উত্তরপ্রদেশে দলিতদের ওপর গোরক্ষকদের ‘নির্যাতন’-এর খবর সামনে আসার পর প্রধানমন্ত্রী সর্বসমক্ষে বলেন, বেশিরভাগ তথাকথিত গোরক্ষক অসামাজিক কাজকর্মে লিপ্ত। কিন্তু মঙ্গলবার বিজয়াদশমীর দিনে সরসঙ্ঘচালকের গলায় শোনা গেল প্রধানমন্ত্রীর বয়ানের পুরো উল্টো সুর। গোরক্ষকদের প্রশংসা করে তিনি বললেন, যথেষ্ট প্ররোচনা সত্ত্বেও আইন মেনে চলা এই গোষ্ঠী আইনের আওতার মধ্যে নিজেদের কাজকর্ম করছে। এভাবেই কাজ চালিয়ে যাবে তারা। একইসঙ্গে মোদীর সমালোচনার জবাবে ভাগবতের মন্তব্য, আইন মেনে চলা নাগরিকদের সঙ্গে সমাজবিরোধীদের তুলনা করা উচিত নয়। তাঁর কথায়, যারা গো হত্যার গুজব ছড়ায়, তাদের সঙ্গে গোরক্ষকদের তুলনা অনুচিত। গুজব রটনাকারীরা এ সব করে নিজেদের ক্ষুদ্র স্বার্থরক্ষার চিন্তায়। কিন্তু গোরক্ষকদের কাজ পবিত্র, তাঁরা তা চালিয়ে যাবেন। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য মোদী সরকারের প্রশংসা করেন ভাগবত। বলেন, এই অপারেশনের মাধ্যমে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশকে মুখের মত জবাব দিয়েছে সেনা। কাশ্মীরে যারা অশান্তি পাকাচ্ছে, তারা বুঝেছে, ভারতের সহ্যের একটা সীমা রয়েছে। যখন দেশের সীমান্ত রক্ষার প্রশ্ন, তখন কোনওরকম অবহেলা দেখানো চলবে না। তাঁর কথায়, গোটা কাশ্মীরই ভারতের অংশ, মীরপুর, মুজাফফরাবাদ ও গিলগিট-বালতিস্তানও রয়েছে এর মধ্যে। কাশ্মীরে জাতীয়তাবাদ প্রোথিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget