এক্সপ্লোর

জরুরি অবস্থা: বামেদের কটাক্ষ জেটলির, সঙ্ঘ প্রধান ইন্দিরাকে সমর্থন করে মুক্তি চেয়ে চিঠি লিখেছিলেন! পাল্টা ইয়েচুরি

নয়াদিল্লি: বামেরা জরুরি অবস্থার বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে ছিল না, অরুণ জেটলির এই অভিযোগ উড়িয়ে সীতারাম ইয়েচুরি ট্যুইট করলেন, আরএসএসের তত্কালীন প্রধান যে ইন্দিরা গাঁধীকে সমর্থনের শপথ ঘোষণা করে চিঠি লিখেছিলেন, মুক্তি পাওয়ার জন্য পীড়াপীড়ি করেছিলেন, ইতিহাসে তা নথিভুক্ত রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে সিপিএম সাধারণ সম্পাদক মনে করিয়ে দিয়েছেন, বিজেপি যদিও 'ইতিহাস বিকৃত করে', কিন্তু জরুরি অবস্থায় সিপিএম কর্মীদের 'বীরত্বপূর্ণ ত্যাগ'-এর কথাও ইতিহাসে লেখা রয়েছে। ইয়েচুরি লিখেছেন, ইতিহাস বিকৃত করা ওদের পেশা, স্বভাব। গণতন্ত্র পুনরুদ্ধারে সিপিএম কর্মীদের শহিদ হওয়া, বীরোচিত অবদানের কথা ইতিহাসে লেখা রয়েছে। আরএসএস প্রধানের ইন্দিরা গাঁধীর বিশ দফা কর্মসূচি সমর্থন, তাঁর প্রতি আনুগত্য জানিয়ে ও ছেড়ে দেওয়ার আবেদন করে লেখা দুটি চিঠির কথাও ইতিহাসে নথিবদ্ধ রয়েছে। জেটলি বামেদের খোঁচা দিয়ে ট্যুইট করেছেন, সিপিআই জরুরি অবস্থার অকুণ্ঠ সমর্থক ছিল, সিপিএম তত্ত্বগত ভাবে তার বিরোধিতা করলেও কংগ্রেস সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই, সংগ্রামে সক্রিয় ভাবে সামিল হয়নি। ইয়েচুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, তাঁরা দুজনেই ছিলেন সেই প্রজন্মের ছাত্রনেতা যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছিলেন, দেশে 'গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন'। আমি এখনকার আরএসএস, বিজেপি সরকারের প্রাতিষ্ঠানিক জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি বলেও দাবি করেন তিনি। জেটলি তাঁর ট্যুইটে এও লেখেন, জরুরি অবস্থা এই শিক্ষাই দেয় যে, কেউ অবাধ মতপ্রকাশ খর্ব করে শুধু প্রোপাগান্ডা অনুমোদন করলে তার প্রথম বলি হয় সে-ই, কেননা সে বিশ্বাস করতে থাকে, তার প্রোপাগান্ডাই সত্য, পূর্ণ সত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget