এক্সপ্লোর

মোদী সরকারের তিন বছরে প্রাপ্তি বাগাড়ম্বর, বাহাদুরি এবং অতিশয়োক্তি, কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি: তিন বছর পূর্ণ হওয়ার দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের উদ্দেশে ফের তোপ দাগল কংগ্রেস। দলীয় সহ-সভাপতি রাহুল গাঁধীর দাবি, এই সরকার কাজের ক্ষেত্রে ব্যর্থ। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি এবং বিভ্রান্তি ছড়িয়েছে মোদী সরকার। ক্রোধ এবং ঘৃণার মাধ্যমে মানুষের সমস্যা মেটানো যায় না। কংগ্রেস নেতা কমলনাথ আবার বলেছেন, মোদী সরকারের তিন বছরে বাগাড়ম্বর, বাহাদুরি এবং অতিশয়োক্তি ছাড়া আর কোনও প্রাপ্তি নেই। আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এর আগে কোনওদিন দেশ এতটা বিভক্ত হয়নি। অদূর ভবিষ্যতে দেশে সংঘাত দেখা যেতে পারে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথের দাবি, গত তিন বছরে কর্মসংস্থানের পরিকল্পনার বিষয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মোদী সরকারের সাফল্য বলতে সংবাদমাধ্যমের উপর প্রভাব খাটানো, মিথ্যা প্রচার, মামুলি মন্তব্য এবং ঢাক-ঢোল পেটানো। ভারতের ভোটাররা অত্যন্ত বুদ্ধিমান। দেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন দরকার। শুধু বর্তমান সময়ের জন্যই নয়, ভবিষ্যতের জন্যও রাজনীতিতে বদল দরকার। কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে কমলনাথ বলেছেন, এই সরকার কর্মসংস্থান বাড়াতে ব্যর্থ। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কাজের সংখ্যা কমছে। এর ফলে শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, সমাজেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ২০১৫ সালে মাত্র ১.৩৫ লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে। ২০২৮ সালের মধ্যে দেশে ৩৪ কোটি চাকরি চাই। প্রধানমন্ত্রী দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ফল কী হল? কর্মসংস্থান কী করে বাড়বে? স্লোগানের মাধ্যমে? দেশের মানুষ ভাষণ শুনতে চান না। তাঁরা গত তিন বছরে কর্মসংস্থানের তথ্য চান। গত ১৫ বছরে কর্মসংস্থানের হাল সবচেয়ে খারাপ। জিডিপি-র উত্থান ৭.২ শতাংশ হলেও, কর্মসংস্থান বা সম্পদ সৃষ্টি করতে ব্যর্থ এই সরকার। গ্রামের মানুষের আয় কমে গিয়েছে। নিয়মের জটিলতার ফলে কৃষকরা ফসল বিমা যোজনার সুফল পাচ্ছেন না। দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। মানুষের উচ্চাকাঙ্খা চূর্ণ হয়ে গিয়েছে। এই অবস্থায় ‘মোদী উৎসব’ উপলক্ষে ২০০০ কোটি টাকা করছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget