এক্সপ্লোর

চোখের জলে শেষ বিদায় মহম্মদ শাহিদকে

বারাণসী: প্রয়াত প্রাক্তন হকি তারকা মহম্মদ শাহিদের শেষকৃত্য সম্পন্ন হল বৃহস্পতিবার। বারাণসীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।   শাহিদের সঙ্গে যাঁর জুটি ভারতীয় হকির ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে রয়েছে, সেই জাফর ইকবাল তাঁর বন্ধুকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন। এছাড়া অলিম্পিয়ান অশোক কুমার, সুজিত কুমার, আরপি সিংহ, শাকিল আহমেদ, সর্দার সিংহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং কয়েক হাজার মানুষ হাজির ছিলেন।   বুধবার রাতে দিল্লি থেকে বারাণসীতে নিজের বাড়িতে শাহিদের মরদেহ নিয়ে আসা হয়। তখন থেকেই তাঁর বাড়িতে ভিড় উপচে পড়েছিল। বৃহস্পতিবার জাফর ও অশোক জাতীয় পতাকায় শাহিদের দেহ মুড়ে দেন। এরপর যে মাঠে খেলে বড় হয়েছিলেন এই হকি তারকা, সেই মাঠ থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি কবরস্থানে তাঁক সমাধিস্থ করা হয়। সেখানে হাজির থাকা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। গভীর আবেগে শাহিদকে শেষ বিদায় জানানো হয়।   এদিন রাজ্যসভার জিরো আওয়ারে শাহিদের প্রসঙ্গ উত্থাপন করে তাঁর পরিবারকে সাহায্যের দাবি জানান বিজু জনতা দলের সাংসদ তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে। তিনি বলেন, ক্রিকেট ছাড়া অন্য খেলার তারকাদের আমরা ভুলে যাচ্ছি। সব দলের সাংসদই তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনও বলেন, রাজ্যসভা তিরকের মতামতকে সমর্থন করছে।   সংসদ বিষয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, কেন্দ্রীয় সরকার শাহিদের চিকিৎসার খরচ বহন করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget