এক্সপ্লোর

গাড়ির মধ্যে আটকে পড়ে দমবন্ধ হয়ে তিন শিশুকন্যার মৃত্যু

গাড়ির মধ্যে আটকে পড়ে দমবন্ধ হয়ে মারা গেল তিনটি শিশুকন্যা, যাদের বয়স ৬ থেকে ৮ বছর। জানা যাচ্ছে, এরা অসম ও পশ্চিবঙ্গের পরিযায়ী শ্রমিক পরিবারের মেয়ে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

হায়দরাবাদ: গাড়ির মধ্যে আটকে পড়ে দমবন্ধ হয়ে মারা গেল তিনটি শিশুকন্যা, যাদের বয়স ৬ থেকে ৮ বছর। জানা যাচ্ছে, এরা অসম ও পশ্চিবঙ্গের পরিযায়ী শ্রমিক পরিবারের মেয়ে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশসূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণা জেলার রেমালে গ্রামে ঘটেছে ঘটনাটি। বাপুলাপাদু মন্ডল এলাকার শ্রমিক বস্তির সামনে রাস্তায় একটি গাড়ির দরজা খোলা পেয়ে তাতে খেলার ছলে ঢুকে পড়ে অপ্সরা, ইয়াসমিন ও পারভীন নামে তিন শিশুকন্যা। গাড়ির মালিক ভুলক্রমে পিছনের দিকের দরজা খোলা রেখে চলে গিয়েছিলেন, সেখান দিয়েই তারা গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়ির অটোমেটিক লক সিস্টেমের কারণেই কোনও ভাবে দরজা পাকাপাকি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও শিশুরা গাড়ি থেকে নামতে পারেনি। দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়। তদন্তরত সার্কেল ইনস্পেক্টর ডি ভি রামানা জানিয়েছেন শিশুরা যে শ্বাসকষ্টের কারণে বেপরোয়া হয়ে গাড়ি থেকে বেরনোর চেষ্টা করেছিল তার প্রমাণ মিলেছে গাড়িতে। শিশুদের বাবা-মা জানিয়েছেন প্রায় ঘন্টাখানেকর উপর শিশুদের দেখতে না পেয়ে তাঁরা খুঁজতে বেরোন। শেষটায় তাদের গাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। মনে করা যেতে পারে ২০১৯ সালের মে মাসে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল বিশাখাপত্তনমে। আমজারি পার্কে নাভাল অফিসারদের কোয়ার্টারে বাবা পরিচারকের কাজ করতে গেলে বাইরে একটি গাড়িতে আটকে পড়ে তাঁর ছেলে। গাড়ির ভিতরেই তার মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget