এক্সপ্লোর

কাশ্মীরে গ্রেফতার আরও তিন জঙ্গি, আত্মসমর্পণ করলে পুনর্বাসন, ফের বলল পুলিশ

  শ্রীনগর: কাশ্মীরে গ্রেফতার আরও তিন জঙ্গি। তাদের মধ্যে দুজন লস্কর-ই-তৈবার সদস্য, অন্যজন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। গত তিনদিনে দক্ষিণ কাশ্মীর থেকে এই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির খান। খান জানিয়েছেন, গত ১৪ অক্টোবর কাজিকুন্দ এলাকার কুন্দে নিরাপত্তী রক্ষীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশে গুলি ছোঁড়ে দুই জঙ্গি। কিন্তু স্থানীয়দের চিত্কার-চেঁচামেঁচিতে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। এই খবর পেয়ে ওই দুজনকে ধরতে পুলিশ, সেনা ও সিআরপিএফ চেকপয়েন্ট তৈরি করে। এরপর মোটরসাইকেলে করে পালানোর সময় ওই দুই জঙ্গিকে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করা হয়। খান বলেছেন, ধৃত দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম খুরশিদ আহমেদ দার, হাজিক রাদার। এরা লস্করের সদস্য। অন্যদিকে, কুলগামের একটি মেডিক্যাল এজেন্সির কর্মী রামিজ ইয়াতু নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। খান জানিয়েছেন, গত শনিবার দমহাল হাঞ্জিপুরায় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় জঙ্গিদের সাহায্য করেছিল ইয়াতু। সে হিজবুলের হয়ে কাজ করত। খান স্থানীয় জঙ্গিদের আত্মসমর্পণের জন্য ফের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের সাহায্য করা হবে। তিনি বলেছেন, গুলি বিনিময়ের সময়ও কোনও জঙ্গি আত্মসমর্পণ করলে তা মেনে নেওয়া হবে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget