এক্সপ্লোর

উরিতে এনকাউন্টারে খতম তিন জঙ্গি, বড় হামলার ছক বানচাল

শ্রীনগর: নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার উরিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি। জনৈক সেনা অফিসার জানান, রবিবার সকালে উরির কালগাইয়ে সন্ত্রাসবাদীদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনার যৌথবাহিনী। তাদের ঘিরে ফেলা হচ্ছে দেখে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। ফলে তল্লাসি অভিযান বদলে যায় এনকাউন্টারে। গুলিযুদ্ধে নিহত হয় তিন জঙ্গি। উল্টোদিকে, আহত হন এক জওয়ান। আহত হয়েছেন তিন সাধারণ নাগরিকও। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদ জানান, জঙ্গিরা সম্ভবত বড় হামলার ছক কষছিল। বড় হামলা এড়ানো সম্ভব হয়েছে। তাঁর মতে, উরির সেনা ছাউনিতে হামলার মত কোনও আত্মঘাতী হামলার ছক কষছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বরের হামলায় ১৯ জন সেনা জওয়ান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অনেকে। uri-attack--580x395 এদিকে জম্মুর খবর, জম্মু ও কাশ্মীরের পু্ঞ্চের বালাকোট সেক্টরে নিয়্ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার চৌকিগুলি নিশানা করে পাকিস্তান থেকে ছোঁড়া গুলিতে জখম হয়েছেন দুজন জওয়ান। সীমান্ত পাহারায় থাকা জওয়ানরা জবাব দেন। প্রায় আধ ঘন্টা গুলি বিনিময় হয়। প্রতিরক্ষাবাহিনীর জনৈক মুখপাত্র জানান, পাক সেনারা রাত তিনটে নাগাদ ভিমবার গলিতে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় চৌকিগুলির ওপর শেলিং করতে থাকে। স্প্লিন্টারের ঘায়ে জখম হন দুই জওয়ান। পাক হামলার জেরে সীমান্ত এলাকার কয়েকশো গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তারা আশ্রয় নিয়েছে অস্থায়ী শিবিরে। চলতি বছর পাক সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অনেকটাই বেড়েছে। ভারতীয় সেনার তরফে দেওয়া পরিসংখ্যান, ২০১৬-য় সারা বছর সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে ২২৮ বারের কম, সেখান চলতি বছরের ১ আগস্ট পর্যন্তই সংখ্যাটা ২৮৫।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget