এক্সপ্লোর

শ্রীনগরে জোড়া জঙ্গি হামলায় হত ৩ পুলিশকর্মী

শ্রীনগর: শ্রীনগরের বুকে জঙ্গি হামলা। পরপর দুটি হামলায় প্রাণ হারিয়েছেন কর্তব্যরত এক অফিসার সহ তিন পুলিশকর্মী।   জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ নাগাদ জাদিবালের মিল শপে হামলা চালায় সশস্ত্র জঙ্গিদের একটি দল। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ আহমেদ এবং হেড কনস্টেবল নাজির আহমেদের। তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়। দুজনেই জাদিবাল থানায় নিযুক্ত ছিলেন। গুলিতে গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী। থানায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। এরপর শ্রীনগরে লাল চকের কাছে টেঙ্গপুরাতে হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর জখম হন একটি সরকারি সংস্থার চেয়ারম্যানের নিরাপত্তায় নিযুক্ত কনস্টেবল মহম্মদ সাদিক। তাঁর রাইফেল নিয়ে জঙ্গিরা পালায়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। শহর ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ কর্মীদের নিশানা করে এমন জঙ্গি হামলা হল প্রায় তিন বছর বাদে। শেষ এ ধরনের হামলা হয়েছিল ২০১৩-র ২২ জুন। হরি সিংহ হাই স্ট্রিটে দুজন পুলিশকর্মীকে গুলিতে খুন করে সন্ত্রাসবাদীরা। এদিকে জম্মু ও কাশ্মীর সরকার পুলিশকর্মীদের প্রাণহানিকে দুর্ভাগ্যজনক ‘আখ্যা’ দিয়েছে। উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংহ বলেছেন, সময় এসেছে যখন শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের পরিপন্থী শক্তিগুলির মোকাবিলায় আমাদের সবাইকে হাত মেলাতে হবে। তবে নিহত পুলিশকর্মীদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, এমন ঘটনা আমাদের মনোবল দুর্বল করতে পারবে না। শান্তি, সুস্থিতি ফিরিয়ে উন্নয়নের পথে হেঁটে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার রাস্তা থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না এ ধরনের ঘটনা।    

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget