এক্সপ্লোর

শীর্ষ আদালতের চূড়ান্ত রায় অক্ষরে অক্ষরে পালন করা হবে: শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনা করে ফের একবার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছেন বিচারপতি রঞ্জন গগৈ।

তিরুঅন্তপুরম: গত বছর ২৮ সেপ্টেম্বর শবরীমালা নিয়ে ভারতের শীর্ষ আদালত যে রায় দিয়েছিলে, তা পুনর্বিবেচনা করে ফের একবার রায় ঘোষণা হতে চলেছে। সব বয়সের মহিলাকেই (ঋতুমতী সহ) শবরীমালা মন্দিরে প্রবেশাধিকার দিয়েছিল সর্বোচ্চ আদালত। তবে তা কার্যকর করত কার্যত ব্যর্থ হয় কেরল সরকার। আদালতের রায়কে কার্যকর করার সব রকম চেষ্টা করলেও শেষ পর্যন্ত কট্টরপন্থীদের বিক্ষোভের সামনে তা বাস্তবায়িত হয়নি। উল্টে রায় পুনর্বিবেচনা করার জন্য শীর্ষ আদালতে জমা পড়ে ৬৪টি হলফনামা। ‘ধর্মীয় বিশ্বাসে আঘাত আসছে’, এই দাবি করেই আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেন হলফনামা দাখিলকারীরা। বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনা করে ফের একবার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছেন বিচারপতি রঞ্জন গগৈ।

ইতিমধ্যেই অযোধ্যা জমি বিতর্কিত মামলার মতো দীর্ঘদিন ধরে চলা বিতর্কের নিষ্পত্তি করে দিয়েছে রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতরকে তথ্যের অধিকারের আওতাভূক্ত করার মতো রায়ও দিয়েছেন বিচারপতি গগৈ। ১৭ তারিখ অবসরে যাওয়ার আগে শবরীমলার মতো বিতর্কিত রায়েরও নিষ্পত্তিও করতে চলেছেন তিনি।

এই পরিস্থিতিতে আগেভাগেই আদাতের রায় মেনে চলার বার্তা দিয়ে দিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ।  শবরীমালা সহ দক্ষিণ কেরলের সিংহভাগ মন্দিরের তত্ত্বাবধায়ক ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ডের (টিডিবি) তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, শীর্ষ আদালতের রায় মানতে তারা বাধ্য। উল্লেখ্য, বর্তমানে এই বোর্ডের মাথায় বসে রয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক পদ্মকুমার। তিনি জানিয়েছেন, “আমার দেশের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে। আগামীকাল রায় ঘোষণা। সু্প্রিম কোর্ট যে রায়ই দিক, সরকার এবং টিডিবি তা অক্ষরে অক্ষরে পালন করবে।”  অন্যদিকে কেরল বিজেপি-র মুখপাত্র আশাবাদী, ধর্মীয় বিশ্বাসকে অবজ্ঞা করবে না, এমনই রায় দেবে শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget