এক্সপ্লোর

মেয়েরা নিজেদের বাড়িতেই নিরাপদ নয়, মোদী বিদেশ সফরে চলে গেলেন! কটাক্ষ টোগাড়িয়ার

আমদাবাদ: আগামীকাল অনির্দিষ্টকালের অনশনে বসার প্রাক্কালে ফের নরেন্দ্র মোদীকে নিশানা করে প্রবীণ টোগাড়িয়ার প্রশ্ন, দেশের ‘মেয়েরা যখন নিরাপদ নন’, সে সময় কী করে প্রধানমন্তী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছেন! ঘটনাচক্রে আজই ৫ দিনের ব্রিটেন ও সুইডেন সফরে বেরিয়েছেন মোদী। দুদিন আগে নজিরবিহীন ভাবে ভোটাভুটিতে তাঁর বাছাই করা প্রার্থী রাঘব রেড্ডিকে হারিয়ে হিমাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল ভি এস কোকজে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হতেই সংগঠন ছেড়ে প্রকাশ্যে মোদীর বিরুদ্ধে বোমা ফাটান টোগাড়িয়া। আজ তিনি বলেন, আজ সীমান্তে নিরাপদ নন আমাদের জওয়ানরা, চাষিরা আত্মহত্যা করছেন, মেয়েরা বাড়িতেই সুরক্ষিত নন। অথচ আমাদের প্রধানমন্ত্রী বিদেশ সফরে বেরলেন। গতকাল তিনি বলেন, ২০১৪-র নির্বাচনে ভিএইচপি পূর্ণ সমর্থন করে মোদীকে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েই গোরক্ষকদের গুন্ডা বলেন। ওনার মন্তব্যের পর ১১ জন গোরক্ষককে ঝাড়খন্ডে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে। কংগ্রেস আমলেও এমন হয়নি। এমনকী এই সরকার কাশ্মীরে পাকিস্তানের সমর্থক ও পাথরবাজদের বিরুদ্ধে মামলাও তুলে নিয়েছে। কাল নিজের শক্তির পরিচয় দিতে টোগাড়িয়ার অনশন কর্মসূচির আগে ভিএইচরপির গুজরাত ইউনিট পুরোপুরি তাঁর পাশে দাঁড়িয়েছে। সংগঠনের রাজ্য শাখা মুখপাত্র জয় শাহের দাবি, প্রায় ৫ হাজার জেলা স্তরের ভিএইচপি সদস্য সংগঠন ছেড়েছেন টোগাড়িয়ার হয়ে। অনশনের মাধ্যমে উনি শুধু বিজেপিকে মনে করিয়ে দিতে চাইছেন যে, রামমন্দির তৈরি বা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিলোপ ওদের ম্যানিফেস্টোতে ছিল। ভিএইচপি বা টোগাড়িয়া নতুন কোনও দাবি করেননি। প্রবল জল্পনা রয়েছে যে, কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা টোগাড়িয়া নতুন সংগঠন খুলছেন যদিও তিনি নিজে মুখ খুলতে নারাজ এ নিয়ে। মোদী, টোগাড়িয়া-উভয়েরই উত্থান হয়েছে গুজরাত থেকেই, সঙ্ঘের স্বেচ্ছাসেবক হিসাবে। কিন্তু মোদীর যত উত্থান হয়েছে, তত দূরে সরে গিয়েছেন টোগাড়িয়া।

সেরা শিরোনাম

November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget