এক্সপ্লোর

ট্রায়াল রানে ঘন্টায় ১৮০ কিমির বেশি জোরে ছুটল, দেশের সবচেয়ে দ্রুতগ্রামী ট্রেন হতে চলেছে ট্রেন ১৮

নয়াদিল্লি: দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের তকমা পাওয়ার পথে এগল ট্রেন ১৮। রবিবার কোটা-মাধোপুর শাখায় পরীক্ষামূলক যাত্রায় ভারতের প্রথম লোকোমোটিভ-হীন এই ট্রেন ঘন্টায় ১৮০ কিমি গতির সীমা পেরিয়ে যায় বলে রেল মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন। তিনি বলেন, মোটামুটি সব বড় ধরনের ট্রায়াল হয়ে গিয়েছে, আরও দু-একটা বাকি। সব পরীক্ষার রিপোর্ট দেখে প্রয়োজনে কিছু অদলবদল করে ট্রেন ১৮ কে নিখুঁত করা হবে। এখনও পর্যন্ত কোনও বড় টেকনিক্যাল সমস্যা মাথাচাড়া দেয়নি বলে জানিয়েছেন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এস মনি। ১০০ কোটি টাকা ব্যয়ে দেশীয় নকশায় তৈরি এই ট্রেন চালু হলে তা হবে দেশের সর্বোচ্চ গতির ট্রেন। মনি বলেন, ট্রেন ১৮ আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে বলে আশা। সাধারণত, ট্রায়ালে তিন মাস লাগে। কিন্তু এখন প্রত্যাশার চেয়েও দ্রুত কাজ এগচ্ছে। সব ঠিকঠাক থাকলে ট্রেন ১৮ শতাব্দী এক্সপ্রেসের জায়গা নেবে। ট্রেন ১৮ ঘন্টায় ২০০ কিমি জোরে ছুটতে পারে যদি রেললাইন, সিগন্যাল সিস্টেম তার উপযোগী থাকে। চলতি অর্থবর্ষে আরও একটি ও পরবর্তী অর্থবর্ষে চারটি ট্রেন ১৮ চালানো হবে বলে জানা গিয়েছে। গত ২৯ অক্টোবর এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন, ইঞ্জিনবিহীন ট্রেনের সূচনা করেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। ১৬ কামরার এই ট্রেন শতাব্দী এক্সপ্রেসের সমান যাত্রী ধারণে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম যা বিদ্যুত বাঁচায়। রেলকর্তাদের দাবি, পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেন যাত্রীদের আরও নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, বেশি জায়গা দেবে কেননা এর সব যন্ত্রপাতি থাকবে কামরার নীচে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget