এক্সপ্লোর
উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন, সময় পরিবর্তন কয়েকটির

ফাইল ছবি
কলকাতা: উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে অব্যাহত রেল দুর্ভোগ। হাওড়া এবং শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস সাড়ে ১০ ঘণ্টা দেরিতে চলছে। এছাড়াও দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি এবং উত্তর ভারত থেকে আসা অধিকাংশ ট্রেন দেরিতে চলছে। হাওড়াগামী জোধপুর এক্সপ্রেস ২৮ ঘণ্টা, কালকা মেল ১৬ ঘণ্টা, পূর্বা এক্সপ্রেস ৯ ঘণ্টা, অমৃতসর মেল ৭ ঘণ্টা, দুন এক্সপ্রেস ৬ ঘণ্টা এবং বিভূতি এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরিতে চলছে। অন্যদিকে শিয়ালদাগামী দিল্লি দুরন্ত এক্সপ্রেস ৯ ঘণ্টা এবং আজমেঢ় এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে। এছাড়া হাওড়া থেকে আপ রকসল মিথিলা এক্সপ্রেস, হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস, গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ভাগলপুর আনন্দ বিহার গরীব রথ এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
Before You Go
PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক





















