এক্সপ্লোর

বুকিং নিতে বারণ, ৩ মে-র পরপরই বিমান, রেল চলাচল ফের শুরুর সম্ভাবনা নেই, খবর সূত্রের

৩ মে-র পর কি ফের চালু হবে রেল, বিমান চলাচল?

নয়াদিল্লি: দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ ৩ মে শেষ হলেই কি ফের চালু হবে রেল, বিমান চলাচল? গণপরিবহণ আবার সচল হবে কিনা, তা নিয়ে জল্পনার মধ্যেই কেন্দ্রীয় সরকার ওইদিনের পরই রেল, বিমান যোগাযোগ সঙ্গে সঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানাল। সূত্রের  খবর, ৩মে-র পর ফের বুকিং নিতে বারণ করা হয়েছে বিমান সংস্থাগুলিকে।

নোভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ২৫ মার্চ শুরু হওয়া প্রথম পর্বের লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল শেষ হতেই তার মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ মার্চের আগে থেকেই বন্ধ রয়েছে রেল, বিমান পরিবহণ।

সূত্রের খবর, শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বাসভবনে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কোভিড-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। সেখানে ৩ মে-র পরপরই ট্রেন, বিমান পরিষেবা পুনরায় চালু করা নিয়ে  উদ্বেগ প্রকাশ করা হয়। ঠিক হয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট দেবে, সেটা পর্যালোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এয়ার ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে ঘরোয়া কিছু রুটে ও ১ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান যাত্রার জন্য ব্যাপারে ৪ মে থেকে বুকিং নেওয়া শুরু করবে বলে জানায়।  কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শনিবার সরকার জানিয়ে দেয়, দেশের ভিতরে বা বাইরে ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরি ট্যুইট করেন, অসামরিক বিমানমন্ত্রক পরিষ্কার জানাচ্ছে, ঘরোয়া বা আন্তর্জাতিক বিমান অপারেশন চালুর কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বিমান সংস্থাগুলিকে সরকার এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরই বুকিং চালুর পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার দুদিন বাদে, গত বৃহস্পতিবারই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন কোভিড-১৯ এর জেরে লকডাউনের (২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল)মধ্যে বুক করা সব ঘরোয়া ও আন্তর্জাতিক সফরের টিকিটের টাকা তিন সপ্তাহের মধ্যে বাতিলের ফি বাদে ফেরত দিতে বলে বিমান কোম্পানিগুলিকে।

করোনাভাইরাসের দাপটে আর্থিক বিপর্যয়ের ছাপ পড়েছে বিমান ব্যবসায়ও। একাধিক বিমান কোম্পানি কর্মীদের বেতন কাটছাঁট করেছে বা বিনা বেতনে ছুটিতে যেতে বলেছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget