এক্সপ্লোর

স্বল্প সঞ্চয়ে সুদ কমার প্রতিবাদে সংসদের বাইরে ধর্না তৃণমূলের, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: প্রায় মাসখানেক পর ফের সংসদ চত্বরে ধর্নায় নামল তৃণমূল কংগ্রেস। স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর প্রতিবাদে বুধবার সংসদের গাঁধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। যদিও, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের অর্ধেক সাংসদও বুধবারের ধর্নায় উপস্থিত ছিলেন না। নারদার ফুটেজে যেসব তৃণমূল সাংসদদের দেখা গিয়েছিল, তাঁদের মধ্যে একমাত্র সৌগত রায়কেই এদিনের ধর্নায় দেখা যায়। দলের প্রতিবাদ নিয়ে এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়েছে মোদী সরকার। কর্পোরেটদের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু গরীব মানুষের দিকে নজর নেই। যদিও, তৃণমূলের এই বিক্ষোভকে পাত্তা দিতে নারাজ বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র পাল্টা কটাক্ষ, এই কয়েকদিন দিল্লিতে খুব গরম পড়েছিল, কাল রাতে বৃষ্টিতে একটু ঠান্ডা পড়েছে, তাই ধর্নায় নেমেছে। ১ এপ্রিল থেকে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে মাসিক সঞ্চয় প্রকল্প, পিপিএফ, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প--সবক্ষেত্রেই সুদ কমিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিরোধীরা। প্রকাশ্য সভায় মোদী সরকারকে একাধিকবার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় বিজেপি। বাবুলের মতে, আমাদের দেশের আর্থিক পরিস্থিতি জানে না তৃণমূল। লোনের ওপর সুদে হার কমানো হয়েছে। ব্যাঙ্কগুলো কোথা থেকে টাকা দেবে? আমার কাছে এলে বুঝিয়ে বলব। কিন্তু স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর ইস্যুতেই এখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে মরিয়া তৃণমূল। একদিকে জনসভা থেকে মোদী সরকারকে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, সংসদে সরব হচ্ছে রাজ্যের শাসকদল। বাংলাকে যখন টার্গেট করেছে বিজেপি, তখন পাল্টা আক্রমণের পথে তৃণমূল কংগ্রেস।

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget