এক্সপ্লোর

বিয়ে ভাঙার সবচেয়ে জঘন্য প্রথা তিন তালাক, এটি কাম্য নয়, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি:  তিন তালাকের নিন্দা সুপ্রিম কোর্টের। শুক্রবার তিন তালাক মামলার দ্বিতীয় দিনের শুনানি চলাকালে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, তিন তালাক বৈধ বলে মনে করে কোনও কোনও মহল। কিন্তু মুসলিমদের মধ্যে বিয়ে ভেঙে দেওয়ার সবচেয়ে খারাপ প্রথা এটি, কোনও ভাবেই তা কাম্য নয়। গতকালই প্রধান বিচারপতি তিন তালাককে মৃত্যুদণ্ডের সমান বলে অভিমত জানিয়ে প্রশ্ন তোলেন, এমন ঘৃণ্য এক প্রথা কি বৈধ হতে পারে? এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র আইনজীবী, যিনি এ ব্যাপারে আদালতকে নিজে উদ্যোগী হয়ে সাহায্য করছেন, সেই সলমন খুরশিদ সওয়াল করেন, তিন তালাক নিন্দনীয় অপরাধ বটে, কিন্তু স্বীকৃত প্রথা। বেঞ্চকে তিনি বলেন, তিন তালাক ইস্যুতে বিচারবিভাগের নজরদারির প্রয়োজন নেই। তাছাড়া মুসলিম মেয়েদের তিন তালাকে 'না' বলার অধিকার আছে, নিকাহনামায় এই সংক্রান্ত শর্ত দিতে পারেন তাঁরা। তখনই প্রধান বিচারপতি এই প্রতিক্রিয়া দেন। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, তিন তালাক মুসলিম মেয়েদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকে স্বীকার করে না। তাই এই প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করা হোক। খুরশিদকে তিন তালাক নিষিদ্ধ হয়েছে, এমন ইসলামি ও অ-ইসলামি দেশের তালিকা পেশ করতে বলে বেঞ্চ। তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, সৌদি আরবের মতো দেশগুলিতে বিয়ে ভাঙায় তিন তালাক আর অনুমোদিত নয়। তিন তালাকের শিকার এক মহিলার হয়ে আদালতে প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি সওয়াল করেন, তিন তালাকের অধিকার একচেটিয়া  কেবল পুরুষেরই, স্ত্রীর নয়। তা সংবিধানের ১৪ অনুচ্ছেদের (সাম্য়ের অধিকার) পরিপন্থী। সাম্যের অধিকার সহ বিভিন্ন সাংবিধানিক কারণ দেখিয়ে তিন তালাক প্রথার তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ডিভোর্স দেওয়ার এই পন্থার মধ্যে কোনও শিষ্টাচার নেই। একতরফা বিয়ে বাতিল একটা ঘৃণ্য ব্যাপার। তাই তা এড়ানো উচিত। তিন তালাকে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য হয়। এই প্রথা কোরানের মৌলিক আদর্শের পরিপন্থী, সংবিধানের ধারারও বিপরীত। কোনও যুক্তিতেই এই পশ্চাত্পদ প্রথাকে সমর্থন করা যায়  না। কোনও আইনেই স্বামীর মর্জিতে স্ত্রী-র প্রাক্তন হয়ে যাওয়ার অনুুমোদন নেই, এটা সবচেয়ে খারাপ অসাংবিধানিক আচরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget