এক্সপ্লোর

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়: ঐতিহাসিক, বললেন অমিত শাহ, অস্পৃশ্যতার অবলুপ্তির সঙ্গে তুলনা কংগ্রেসের

নয়াদিল্লি: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল বিজেপি ও কংগ্রেস। বিজেপি সভাপতি অমিত শাহ এই রায়তে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস এই রায়কে প্রগতিশীল বলে মন্তব্য করেছে। এদিন মুসলিম সমাজে বিবাহবিচ্ছেদের জন্য প্রচলিত ৩ তালাক প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করেছে শীর্ষ আদালত। অমিত শাহ বলেছেন, এই রায় ঐতিহাসিক এবং এর ফলে দেশের কোটি কোটি মুসলিম মহিলা আত্মমর্যাদা ও সমতার ভিত্তিতে জীবনযাপনের অধিকার পেলেন। সর্বোচ্চ আদালতে তিন তালাক ইস্যুতে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বিজেপি সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেছেন, এই রায়ের ফলে মুসলিম মহিলাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। সুপ্রিম কোর্টের রায় মুসলিম মহিলাদের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সুরক্ষিত করল। কংগ্রেস বলেছে, সুপ্রিম কোর্টের এই রায় প্রগতিশীল। সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষই এই রায়কে স্বাগত জানাবেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। টুইট বার্তায় ন্যায়বিচারের দাবিতে যে সব মহিলারা লড়াই করছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, তাত্ক্ষণিক তিন তালাক বা ‘তালাক-ই-বিদাত’ আসলে তালাক প্রথার ‘বিচ্যূতি ও বিকৃতি’। সুপ্রিম কোর্টের এই রায়কে অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে তুলনা করে কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি বলেছেন, মুসলিম মহিলাদের মৌলিক অধিকারের পক্ষে ক্ষতিকারক একটা অধ্যায়ের বিলুপ্তি ঘটল। তিওয়ারি বলেছেন, সংবিধানপ্রণেতারা সংবিধানের গোড়াতেই একটি ধারা অন্তর্ভূক্ত করে অস্পৃশ্যতার বিলুপ্তি ঘটিয়েছিলেন। সংবিধানের ১৭ নম্বর ধারায় বিষয়টি উল্লেখিত রয়েছে। তখন কেউ বলতেই পারতেন যে, অস্পৃশ্যতা হিন্দুধর্মের বিশ্বাসের সঙ্গে জড়িত। কিন্তু সংবিধান প্রণেতারা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন।তেমনি বিচারবিভাগের সিদ্ধান্ত মুসলিম মহিলাদের অধিকারের পক্ষে ক্ষতিকারক একটি বিষয়ের অবলুপ্তি ঘটাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget