এক্সপ্লোর

দুর্নীতি মামলায় গ্রেফতার কার্তি, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বয়ানে আরও বিপাকে, প্রশ্নের মুখে পড়তে পারেন পি চিদম্বরমও!

নয়াদিল্লি:  দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া পি চিদম্বরমের ছেলে কার্তিকে আজ পেশ করা হবে আদালতে। এদিকে আইএনএক্স মিডিয়ার প্রাক্তন প্রধান ইন্দ্রানী মুখোপাধ্যায়ের দেওয়া বয়ানে প্রশ্নের মুখে পি চিদম্বরমের ভূমিকা। এমনকি কার্তি চিদম্বরমকে আরও বিপাকে ফেলেছে ইন্দ্রানীর বয়ান। প্রসঙ্গত, ম্যাজিস্ট্রেটের সামনে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দেওয়া এক বয়ানের ওপর ভরসা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবছর ম্যাজিস্ট্রেটকে দেওয়া বয়ানে ইন্দ্রাণী জানান, তিনি এবং তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায় বিদেশী বিনিয়োগে ছাড়পত্র পাওয়ার জন্যে সেইসময়ের তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে নর্থ ব্লকে দেখা করেন। এমনকি ইডি-র সামনে জেরার সময়ও এই একই কথা বলেন ইন্দ্রাণী এবং তাঁর স্বামী। এদিকে এই বয়ান সংবাদমাধ্যমের সামনে ফাঁস হয়ে যাওয়া প্রসঙ্গে অভিষেক মনু সিঙভি বলেন, এভাবে বিচারকের সামনে না বলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরো তথ্য সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দেওয়ার বিষয়টা মোটেই সমর্থনযোগ্য নয়। তারপরই সিঙভির প্রশ্ন, তাহলে কার্তিকে গ্রেফতার কেন করা হল? ইন্দ্রাণী এবং কার্তিকে মুখোমুখি বসে জেরা করলেই পুরো বিষয়টা জানা যেত। প্রসঙ্গত, ইন্দ্রাণী এবং পিটারের বয়ান অনুযায়ী, পি চিদম্বরম তাঁদের সেই সাক্ষাতে বলেছিলেন, তাঁরা যদি কার্তিকে ব্যবসায় সাহায্য করেন, তাহলে বিদেশী বিনিয়োগের ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু তাই নয়, মুখার্জি দম্পতি তাঁদের বয়ানে জানিয়েছেন, কার্তির সঙ্গে তাঁরা নয়াদিল্লির হোটেল হায়াতে দেখা করেন। সেখানে তাঁদের থেকে এক মিলিয়ন ডলার নগদ চাওয়া হয়। সূত্রের খবর, প্রাক্তন অর্থমন্ত্রীকে ইন্দ্রাণীর বয়ান এবং যে নগদের ভাউচারগুলো উদ্ধার হয়েছে, তার ভিত্তিতে জেরাও করতে পারে সিবিআই। ইন্দ্রাণী তাঁর বয়ানে আরও বলেন, বিদেশে, ৭০০, ০০০ ডলার কার্তির সংস্থার জন্যে দেন তিনি। এই বয়ানের ভিত্তিতেই যে সমস্ত মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল, সেই সবকিছু খতিয়ে দেখবে সিবিআই। প্রাক্তন অর্থমন্ত্রীকে এপ্রসঙ্গে এসএমএস করে জিজ্ঞেস করা হলে, তিনি কোনও জবাব দেননি। সিবিআই সূত্রে খবর, ইন্দ্রাণী যে সংস্থাকে ওই টাকা দেয়, সেটার পরোক্ষে মালিক ছিলেন কার্তিই। এরমধ্যে রয়েছে দিয়াগো স্কটল্যান্ড নামে এক সংস্থাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget