এক্সপ্লোর

আইএস জঙ্গিদের হাতে লিবিয়ায় অপহৃত ২ ভারতীয়র মুক্তি

নয়াদিল্লি ও হায়দরাবাদ:  গত এক বছর ধরে লিবিয়ায় পণবন্দি থাকা দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে দেশে। বৃহস্পতিবার এই কথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন ট্যুইটারে সুষমা লেখেন, আমি এটা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা গোপালকৃষ্ণ এবং তেলঙ্গনার বাসিন্দা বলরামকিষাণকে উদ্ধার করা হয়েছে। তাঁরা ২০১৫ সালের ২৯ জুলাই থেকে লিবিয়ায় পণবন্দি ছিলেন। জানা গিয়েছে, ওই দুই ভারতীয় লিবিয়ার সির্তে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গত বছর তাঁদের অপহরণ করে আইএস জঙ্গিরা। এদিকে, মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুই ভারতীয়র পরিবার। এখন সেখানে খুশির হাওয়া। বলরামকিষাণের স্ত্রী শ্রীদেবী জানান, গতকাল মধ্যরাতে বিদেশমন্ত্রক, লিবিয়া প্রশাসন এবং অন্যান্য সূত্র মারফত জানতে পারি যে, ওকে মুক্ত করা হয়েছে। একইসঙ্গে গোপালকৃষ্ণকেও মুক্তি দিয়েছে। তিনি বলেন, স্বামীর সঙ্গে তাঁর এদিন সকালে কয়েক সেকেন্ড কথা হয়েছে। শ্রীদেবী জানান, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেন বলরাম। তিনি বলেন, একবছর পর আমি আমার স্বামী গলার স্বর শুনলাম। এটা ঈশ্বরের কৃপা। ও মুক্তি পেয়েছে এবং এখন বিপন্মুক্ত এটা জেনেই এখন গোটা পরিবার খুশি। বলরামের পরিবার সেকেন্দ্রাবাদে থাকে। স্ত্রী বলেন, এখন তাঁদের একটাই প্রার্থনা। ঘরের ছেলে যেন সুস্থভাবেই ফিরে আসে। আমরা ভীষণই উদ্বেগে দিন কাটিয়েছি। এখন মানুষটা ঘরে ফিরলে শান্তি পাব।

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget