এক্সপ্লোর

'উড়তা পঞ্জাব' বিতর্কের মাঝে পঞ্জাবে অস্ত্র সহ গ্রেফতার ১, হত ২ পাক মাদকপাচারকারী

অমৃতসর:  শনিবার মধ্যরাতে পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত দুই পাক মাদকপাচারকারী, গ্রেফতার ১। পঞ্জাবে মাদকপাচার ও পাচারকারীদের বাড়বাড়ন্ত নিয়ে তৈরি হয়েছে অভিষেক চৌবে পরিচালিত ছবি ‘উড়তা পঞ্জাব’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নিয়ে এইমুহূর্তে বিতর্ক তুঙ্গে। বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এবার সেই বিতর্কের মাঝেই ভারতের অন্যতম এই সীমান্ত রাজ্যের ফজিলকা জেলায় আজ বিএসএফ-এর জালে আটকে পড়ে এই পাক মাদকপাচারকারীর দলটি। বিএসএফ আধিকারিক সূত্রে দাবি, শনিবার রাত প্রায় দুটো নাগাদ, পঞ্জাবের ফজিলকা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করে ৩ মাদক পাচারকারী। প্রহরারত জওয়ানদের দেখে গুলি চালাতে শুরু করে পাক অনুপ্রবেশকারীরা। পাল্টা গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ মাদক পাচারকারীর। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় আরেক মাদক পাচারকারীকে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বিএসএফ সূত্রে দাবি, পাচারকারীদের থেকে উদ্ধার হয় ১৫ কেজি হেরোইন। যার বাজারদর ৭৫ কোটি। এছাড়াও মিলেছে ২টি পিস্তল ও একটি রাইফেল। গোয়েন্দা সূত্রে খবর, আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে পঞ্জাবে ঢোকে মাদক। মাদক পাচারের জন্য সীমান্তের দুই পারেই সক্রিয় থাকে এজেন্টরা। বিএসএফের নজর এড়িয়ে, কাঁটাতারের বেড়ার ওপার থেকে প্যাকেট ছুড়ে দেওয়া হয় ভারতের দিকে। এপারে দাঁড়িয়ে থাকা এজেন্ট সেই প্যাকেট লুফে নেয়। এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget