এক্সপ্লোর

দিল্লিতে নাশকতার ষড়যন্ত্রকারী দুই জঙ্গি গ্রেফতার কাবুলে

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে নাশকতার ষড়যন্ত্রে সামিল দুই জঙ্গী গ্রেফতার আফগানিস্তানের কাবুলে। ওই দুই জঙ্গীকে ভারতে নিয়ে আসার জন্য রাজনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। জানা গেছে, দিল্লি ও তার আশেপাশের এলাকায় নাশকতার ছক কষতে ছয়মাস আগে তারা ভারতে এসেছিল। তাদের নিশানায় ছিল দিল্লির ইসকন মন্দির,শপিং মল, এমনকি আগ্রার তাজমহলও। সম্প্রতি আফগানিস্তানে ভারতীয় বাণিজ্যিক দূতাবাসে  জঙ্গি হামলার পর ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। হামলার সময় জঙ্গিরা দেওয়ালে লিখে দিয়েছিল- আফজল গুরুর বদলা। গ্রেফতারের পর দুজনকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে তা ভারতের গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশের ঘুম কেড়ে নেওয়ার মতো। জানা গেছে, দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর জন্য তারা এসেছিল। দিল্লিতে এসে তারা বোমা বানানোর কিছু সামগ্রী কিনেছিল এবং ছটি রাসায়নিক আইইডি তথা বোমাও বানিয়েছিল। গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এই দুই সদস্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটি শিবিরে রাসায়নিক বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছিল। এরপর জাল পাসপোর্ট তৈরি করে মেডিক্যাল ভিসা নিয়ে তারা গত বছরের নভেম্বরে দিল্লিতে আসে। তাদের লাজপত নগরে একটি ঘরে ভাড়ায় থাকার ব্যবস্থা করা হয়। পুলিশের চোখে সম্পূর্ণ ধুলো দিয়েই তারা ষড়যন্ত্রের কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু ভাড়ার ঘরে আইইডি-তে বারুদ ভরার সময় ধোঁয়া বেরোতে শুরু করে। বিপদ বুঝে তারা আইইডি বাথরুমের ফ্ল্যাসে ভাসিয়ে দেয়। কিন্তু ততক্ষণে ধোঁয়া বেশ ছড়িয়ে পড়েছিল। ধরা পড়ার ভয়ে তারা দিল্লি থেকে পালিয়ে যায়। সেখান থেকে তারা কাবুলে চলে আসে। কিন্তু তাদের দিল্লিতে থাকা এবং চলে যাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনও খবরই ছিল না। সূত্রের খবর, ধৃত দুই জঙ্গিকে জেরা করতে দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলির একটি দল কাবুলে গিয়েছিল। জেরায় পাওয়া তথ্যের ভিত্তি ওই দুই জঙ্গির সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget