এক্সপ্লোর

মোদীর নোট বাতিল, জিএসটি-র বিরোধী শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক মমতার

মুম্বই: মুম্বইয়ে মমতা-উদ্ধব বৈঠক। গিয়েছিলেন শিল্পপতিদের সংগঠনের সম্মেলনে। তার মাঝে আরব সাগরের তীরে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেরিন ড্রাইভের ধারে হোটেলে প্রায় দেড় ঘণ্টা তিনি বৈঠক করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। সেই শিবসেনা, যাঁরা মহারাষ্ট্রে এবং দিল্লিতে বিজেপির সঙ্গে সরকারে থাকলেও, বিজেপিকে তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছে। বিজেপি যেখানে বিরোধীদের দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে, সেখানে তারই শরিক শিবসেনার কথায়, বিজেপি ‘দুর্নীতিগ্রস্ত দল’। আর শুধু মুখে বলাই নয়, ৫৬ পাতার বুকলেট ইস্যু করে মহারাষ্ট্র বিজেপির বিধায়ক-মন্ত্রীদের নাম, ছবি ছাপিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ এনেছে শিবসেনা। গোটা মুম্বইয়ে ছড়িয়ে দেওয়া শিবসেনার এই বুকলেটের শীর্ষক হল ‘ঘোটালেবাজ ভাজপা’, অর্থাৎ দুর্নীতিপরায়ণ বিজেপি। সেখানে রয়েছে বিজেপি নেতা একনাথ খাডসের নাম, যাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। রয়েছে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ের নাম। বিজেপি শাসিত মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী গিরিশ বাপটের বিরুদ্ধে ডাল কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। এভাবেই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক দিলীপ গাঁধী, বিষ্ণু সাবরা, প্রবীণ দেরকর, রণজিৎ পাতিল, সম্ভাজি পাতিল, জয়কুমার রাবলের মতো হেভিওয়েট বিজেপি নেতা-মন্ত্রীদের নামে নানা কেলেঙ্কারির অভিযোগ করেছে তাঁদেরই শরিক শিবসেনা। বিজেপি এই প্রতিটি অভিযোগই উড়িয়ে দিলেও, নিজের শরিকের এহেন আক্রমণ যে তাদের যথেষ্ট বিব্রত করেছে, তা বিজেপির প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। তাদের বক্তব্য, সরকারের থাকব, আবার বিরোধী আসনেও বসব, এটা শিবসেনার অভ্যাসে পরিণত হয়েছে। আর বিজেপি-শিবসেনার এই তিক্ত সম্পর্কের আবহেই নোটবাতিল-জিএসটি নিয়ে মমতার মতোই সরব উদ্ধব। শরিক হয়েও মোদি সরকারের নীতির সমালোচনা করায় শিবসেনার পাশে মমতা। এদিন উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরেও। ঘরের দরজা থেকে তাঁদের ভিতরে নিয়ে যান মমতা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। তবে এই বৈঠক বিজেপি বিরোধী মঞ্চের পথে একটা সিঁড়ি হবে কি না, তার উত্তর ভবিষ্যতেই মিলবে।

সেরা শিরোনাম

Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি

ভিডিও

Kunal Ghosh:
Sukanta Majumdar:
Upasana Chowdhury:
Weather News : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
Rajya Sabha Election News : কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget