এক্সপ্লোর

আমিও দেশপ্রেমী, কেন শুধু শিল্পীরাই কাঠগড়ায়! বললেন প্রিয়ঙ্কা

নিউইয়র্ক: ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কট প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। পাকিস্তানি শিল্পীদেরই শুধু টার্গেট করা হচ্ছে, এটা ঠিক নয়। সমস্ত রোষ তাঁদের ওপর গিয়েই পড়ছে, পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়ঙ্কা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক অ্যাজেন্ডায় সব দায় যেন শুধুমাত্র শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদেরই। কেন বারবার আমাদেরকেই লক্ষ্য করা হবে? কখনও তো ব্যবসায়ী, চিকিত্সক, রাজনীতিবিদ বা অন্যান্যদের টার্গেট করা হয় না! সবসময় কেন অভিনয় জগতের ওপরই কোপ এসে পড়ে? কোয়ান্টিকো-স্টার আরও বলেন, আমি ভীষণই দেশপ্রেমী। তাই, আমার সরকার দেশের নিরাপত্তার জন্য যেটা ঠিক করবে, আমিও সেটাই মেনে নেব। কিন্তু, এক্ষেত্রে আমি মনে করি, শিল্পীরা প্রতিনিধিত্ব করছেন না। এক্ষেত্রে তো নয়ই। তাঁরা কখনও কারও ক্ষতি করতে পারেন না। প্রিয়ঙ্কা আরও বলেন, শিল্পীদের কাজই তাঁদের ধর্ম। তাঁর ধর্মের জন্য কেউ তাঁর ঘাড়ে দোষ চাপাতে পারেন না। কেন মানুষ আসল অপরাধীদের সঙ্গে না লড়াই করে শিল্পীদের আক্রমণ করে? প্রিয়ঙ্কা বলেন, কারা এ দেশে আসছেন, সিনেমা করছেন, তা নিয়ে ভারতীয় সেনা জওয়ানদের পরিবার চিন্তিত নন, তাঁরা চান, তাঁদের ছেলে নিরাপদে থাকুক। আমাদেরও সেটাই লক্ষ্য হওয়া উচিত। প্রসঙ্গত, উরি হামলার পরই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে। পাক শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শুধু তাই নয়, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খান অভিনীত ‘রঈস’-এ পাক শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনয় করায় তা মুক্তি পেতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তাঁরা। বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচারস্ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন(আইএমপিএএ)। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং গুজরাতে পাক শিল্পী অভিনীত কোনও ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিনেমা হলের মালিক এবং এক্সিবিটরস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেশেও বিভিন্ন শিল্পীরা এই সময় পাক শিল্পীদের সঙ্গে সিনেমা করতে নারাজ। যদিও পাকিস্তানি শিল্পীদের পাশেও দাঁড়িয়েছে বলিউডের একটা অংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget