এক্সপ্লোর

ঐকমত্য ছাড়া অভিন্ন দেওয়ানি বিধি নয়: বেঙ্কাইয়া

নয়াদিল্লি: ঐকমত্য ছাড়া অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে না বলে জানিয়ে দিল মোদী সরকার। এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানান, পিছনের দরজা দিয়ে অভিন্ন দেওয়ানি বিধিকে নিয়ে আসার কোনও অভিপ্রায় নেই সরকারের। তিনি বলেন, ঐকমত্যের ভিতে ভর করেই এই বিধিকে কার্যকর করার পক্ষে কেন্দ্র। একইসঙ্গে বিতর্কিত ইস্যুকে নতুন করে ইন্ধন যুগিয়ে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবতি করতে চাইছে বিজেপি—বলে যে অভিযোগ তুলেছে বিরোধীরা, তাও এদিন খারিজ করে দেন তিনি। বেঙ্কাইয়ার দাবি, আসন্ন নির্বাচনে তিন তালাক, অভিন্ন দেওয়ানি বিধি এবং রাম মন্দিরের মতো বিতর্কিত ইস্যুকে হাতিয়ার করবে না বিজেপি। তাঁর আশ্বাস, নির্বাচনে বিজেপির অস্ত্র হবে উন্নয়ন। তিন তালাক প্রসঙ্গে বেঙ্কাইয়া বলেন, সরকার মনে করে না, এটা ধর্মীয় বিষয়। এটা লিঙ্গ-বৈষম্যের বিষয়। ফলে, এটা বলা ভুল যে সরকার মুসলিমদের বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি যোগ করেন, এই ভারতীয় সংসদই একদিন হিন্দু বিবাহ আইনকে নিষিদ্ধ করে হিন্দু কোড বিল, ডিভোর্স আইন এনেছিল। পণপ্রথা ও সতীপ্রথাকে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে। বিরোধীদের অভিযোগ, অভিন্ন দেওয়ানি বিধিকে পেছনের দরজা দিয়ে কার্যকর করতে তিন তালাক-কে ঢাল করছে সরকার। এদিন সব অভিযোগ খারিজ করে দেন বেঙ্কাইয়া। তিনি বলেন এটা (অভিযোগ) ঠিক নয়। বেঙ্কাইয়া বলেন, সরকার এখনও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও আলোচনা করেনি। এই নিয়ে ল’কমিশন জনমানসের থেকে প্রতিক্রিয়া চেয়েছে। তাঁর আশা, তিন তালাক নিয়ে সঠিক সিদ্ধান্তই নেবে সুপ্রিম কোর্ট। তিন তালাক প্রথা নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামাকে সমর্থন করে মোদী সরকারের অন্যতম প্রমুখ প্রবক্তা বেঙ্কাইয়া দাবি করেন, একটা সময় যখন সতী প্রথার বিরুদ্ধে কেন্দ্র সোচ্চার হয়েছিল, তখন কেউ তো বলেলনি যে, এটা হিন্দু-প্রথা। সরকার এর মধ্যে হস্তক্ষেপ করেছে। করে থাকলেও, সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, সময় এসেছে এই প্রথাকে বন্ধ করে এগিয়ে চলার। তিনি মনে করিয়ে দেন, এক্ষেত্রেও কোনও প্রথা না নিয়ম যদিন বৈষম্যমূলক হয়, তাহলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনও গতি নেই। তিনি বলেন, যে সকল মুসলিম মহিলারা তিন তালাক প্রথার শেষ দেখতে চাইছেন, তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget