এক্সপ্লোর

*Unlock 5 Full Guidelines:* আনলক-৫ নির্দেশিকা জারি, ১৫ অক্টোবর থেকে সিনেমা হল, থিয়েটার খোলায় ছাড়পত্র

আনলক-৫ এর নীতিনির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আনলক-৫ নির্দেশিকা অনুসারে, ১৫ অক্টোবর থেকে সিনেমা হল-থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে হলে ৫০ শতাংশ দর্শকের বেশি রাখা যাবে না। নির্দেশিকা অনুযায়ী, খেলোয়াড়দের জন্য খুলে যাচ্ছে সুইমিং পুল।

 নয়াদিল্লি:ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ লক্ষ পেরিয়ে গেছে!দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই!এই পরিস্থিতিতে এবার আনলক ফাইভ শুরু হতে চলেছে! কনটেনমেন্ট জোনের বাইরে আরও একাধিক ক্ষেত্রে ছাড় দিল মোদি সরকার। -১৫ অক্টোবর থেকে খুলবে সিনেমা-থিয়েটার-মাল্টিপ্লেক্স -মোট দর্শকাসনের ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। -বিনোদন পার্কগুলি খোলা যাবে। -খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুইমিং পুল খোলার ছাড়পত্রও দেওয়া হয়েছে -১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কোচিং সেন্টারগুলি খোলার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি -অভিভাবকদের লিখিত অনুমতিক্রমেই পড়ুয়ারা স্কুলে হাজির হতে পারবে -পড়ুয়াদের স্কুলে হাজির হওয়ার জন্য চাপ দেওয়া যাবে না, পুরোটাই অভিভাবকদের সম্মতির ওপর নির্ভর করবে। -কলেজ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে স্কুল শিক্ষা দফতর কিংবা স্কুল শিক্ষা মন্ত্রক। -সামাজিক-শিক্ষা-ক্রীড়া-বিনোদন-সংস্কৃতি-ধার্মিক-রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যা এখন ১০০ -১৫ অক্টোবরের পর থেকে রাজ্য সরকারগুলি এই সংখ্যা নিজেদের প্রয়োজন মতো বাড়াতে পারে -তবে, ঘেরা জায়গার ক্ষেত্রে যত সংখ্যক লোক ধরে, তার ৫০ শতাংশের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এই সব নিয়মই কনটেনমেন্ট জোনের বাইরের ক্ষেত্রে প্রযোজ্য বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি নির্দেশিকায় জানানো হয়েছে। তবে সর্বক্ষেত্রেই মেনে চলতে হবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি। কনটেনমেন্ট জোনে ৩১ অক্টোবর পর্যন্ত বহাল লকডাউন। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউনে লাগবে কেন্দ্রের অনুমতি। করোনাভাইরাস রুখতে ভারতে মার্চ মাস থেকে লকডাউন জারি হয়েছিল। পরে দফায় দফায় আনলকের মাধ্যমে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget