এক্সপ্লোর

দুর্নীতির অভিযোগ, নিশানায় আজম খান, শিয়া ও সুন্নি ওয়াকফ বোর্ড ভেঙে দিল আদিত্যনাথ সরকার

লখনউ: শিয়া, সুন্নি ওয়াকফ বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াকফ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা। দুর্নীতির অভিযোগে আঙুল উঠেছে দুটি বোর্ডের বিরুদ্ধেই। উত্তরপ্রদেশে ওয়াকফ সম্পত্তি ব্যাপক নয়ছয় করার অভিযোগ ওঠায় ওয়াকফ কাউন্সিল অব ইন্ডিয়া তদন্ত করে ব্যাপক অনিয়মের হদিশ পায়। প্রশ্ন ওঠে শিয়া ওয়াকফ বোর্ড চেয়ারম্যান ওয়াসিম রিজভি ও প্রাক্তন সমাজবাদী পার্টি সরকারের ওয়াকফ সম্পত্তি বিষয়ক মন্ত্রী আজম খানের ভূমিকা ঘিরে। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে অখিলেশ সিংহ যাদবের সপা সরকার পর্যুদস্ত হওয়ার কিছুদিন আগেই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের তথ্য অনুসন্ধানী কমিটি তার রিপোর্টে অখিলেশ জমানার অন্যতম বিতর্কিত মন্ত্রী আজমকে সরকারি ক্ষমতার ব্যাপক অপব্যবহার, পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে। কমিটির মাথায় ছিলেন সৈয়দ এজাজ আব্বাস নকভি। তিনি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওয়াকফ বোর্ডেরও ইনচার্জ। মহসিন রাজা সম্প্রতি দুটি ওয়াকফ বোর্ড সংক্রান্ত ওয়াকফ কাউন্সিলের পৃথক রিপোর্ট দেন মুখ্যমন্ত্রীকে। কমিটি তার রিপোর্টে জানিয়েছে, আজম মৌলানা জোহার আলি এডুকেশন ট্রাস্ট নামে একটি সংস্থা তৈরি করে ওয়াকফ সম্পত্তির টাকা সেখানে সরিয়েছেন।ওয়াকফ সম্পত্তির ভাড়া বাবদ আসা অর্থের হিসাব রাখার ব্যাপারেও গরমিলের কথা রিপোর্টে বলা হয়েছে। কমিটি সুপারিশ করে, উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড অবিলম্বে ভেঙে দিতে হবে। তদন্ত চলাকালে যাতে অভিযুক্ত কর্মকর্তারা ওয়াকফ অফিসে ঢুকতে না পারে, তাও সুনিশ্চিত করতে হবে। আজম খান অবশ্য নিজেকে সম্পূর্ণ স্বচ্ছ দাবি করে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget