এক্সপ্লোর

১৭টি অনগ্রসর শ্রেণিকে তফশিলী জাতিভূক্ত করার সুপারিশ অখিলেশ সরকারের

লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ফের জাত-পাতের রাজনীতি শুরু হয়ে গেল। ১৭টি অন্যান্য অনগ্রসর শ্রেণিকে তফশিলী জাতিভূক্ত করার সুপারিশ অখিলেশ যাদব সরকারের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। এবার কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হবে এই সুপারিশ। এর আগেও এই পদক্ষেপের চেষ্টা করেছিল উত্তরপ্রদেশ সরকার। সেবার বাধা দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু নির্বাচনের আগে ফের জাত-পাতের তাস খেললেন অখিলেশ। বসপা সুপ্রিমো মায়াবতী অবশ্য এই সিদ্ধান্তকে নির্বাচনী নাটক বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, কোনও শ্রেণিকে অনগ্রসর থেকে তফশিলী জাতিভূক্ত করার ক্ষমতা কেন্দ্রের হাতে। তা সত্ত্বেও মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে ভাল জায়গায় নেই অখিলেশ সরকার। সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাঁর পক্ষে অস্বস্তির। সেই পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণির মানুষকে কাছে টানার লক্ষ্যে এই নতুন কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। অখিলেশ যাতে দলিত ভোটব্যাঙ্কে কোনওভাবে থাবা বসাতে না পারেন, তার জন্য সচেষ্ট মায়াবতী। তিনি বলেছেন, ‘গত পাঁচ বছরে একটি ছাড়া বাকি সব অনগ্রসর শ্রেণির মানুষকে অবহেলা করার পর এখন তাঁদের ভুল বোঝানোর চেষ্টা করছে সপা সরকার। মুলায়ম সিংহ যাদেবর সরকারও এভাবেই তাঁদের ভুল বোঝানোর চেষ্টা করত। এই পদক্ষেপ একইসঙ্গে দুর্ভাগ্যজনক, আইনবিরুদ্ধে এবং নিন্দাজনক।’ এর আগে ২০০৫ সালে মুলায়ম মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ১৭টি অনগ্রসর শ্রেণিকে তফশিলী জাতিভূক্ত করার চেষ্টা করেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু আদালতের রায়ে সরকারের সেই সিদ্ধান্ত খারিজ হয়ে যায়। এরপর ২০১৩ সালের মার্চে উত্তরপ্রদেশ বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়। যদিও কেন্দ্র এখনও সেই প্রস্তাব অনুমোদন করেনি। নির্বাচনের আগে ফের এ বিষয়ে নড়েচড়ে বসল অখিলেশ সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget