এক্সপ্লোর

যারা উস্কানি দিল, তাদের জন্য লোকে মরল, তারা ফিরেও তাকাল না!

দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে।

দিল্লি: চোখে এক বিরাট স্বপ্ন নিয়ে দিল্লি এসেছিল উত্তরপ্রদেশের শাহবন। বছর কুড়ির ওই নওজয়ান বড় শহরে এসেছিল একটা নতুন জীবন গড়বে বলে। তবে কে জানত, এই দিল্লিতেই স্বপ্নের সঙ্গে কফিনবন্দি হতে হবে তাকেও? উত্তরপূর্ব দিল্লিতে সিএএ বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষের আবহে নিখোঁজ হয় উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা শাহবন। পরে খোঁজ নিয়ে তার পরিবার জানতে পারে ৪২ জন মৃতের মধ্যে রয়েছে শাহবানও।

পুলিশ শাহবনের দেহ এখনও পরিবারের হাতে তুলে দেয়নি। শাহবনের বাবা সংবাদসংস্থাকে জানিয়েছেন, কাগজ না দেখালে দেহ ছাড়া হবে না বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন - ‘আমরা এখন মানুষ নই’, দিল্লি হিংসা নিয়ে সরব মিমি, দেবের ট্যুইট, ‘ঈশ্বর এমনটা চাননি’

পূর্ব দিল্লিতে ঢালাইয়ের একটি দোকানে কাজ করত শাহবন। তার শোকাহত কাকা সংবাদসংস্থাকে বলেন, “দুঃখের বিষয় ছেলেটা কাজের জন্য দিল্লিতে গিয়েছিল কিন্তু জনতা ওকে মেরে ফেলল। কয়েকজন উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলে গেল। ফিরেও তাকায়নি। অনেকে ছবি তুলেও পোস্ট করছে। এদের জন্যই বাকিদের মরতে হচ্ছে।”

শাহবানের মা জানিয়েছেন, “মঙ্গল ২টো নাগাদ চিকিৎসার জন্য কারওয়াল নগর হাসপাতালে গিয়েছিল। শাহবনের চোখে আঘাত লেগেছিল। ৩টের সময় যখন ফোন করি, ওর মোবাইল বন্ধ ছিল।”

আরও পড়ুন - ‘আরো হাতে হাত রেখে, বেঁধে বেঁধে থাকা’, হিংসার আগুনেই ফুটল সম্প্রীতির ফুল

গত রবিবার বিকেলে দিল্লির মৌজপুরে সিএএ বিরোধী ও  সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সিএএ বিরোদীদের ক্রমাগত আক্রমণ করেন বিজেপি নেতা কপিল মিশ্র। দিল্লি আদালত বুধবার কপিল মিশ্রকে গ্রেফতারের নির্দেশ দিলেও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। পুলিশের ওই গড়িমসির কারণে তীব্র ভর্ৎসনাও করেন বিচারপতি এস মুরলীধর। তারপরই তাঁকে বদলি করে দেওয়া। এই ঘটনায় বিজেপি সরকারের তীব্র নিন্দা করে কংগ্রেস। এদিকে বিজেপি এই হিংসা ও আইবি কর্মীর মৃত্যুর জন্য আপ কাউন্সিলর তাহির হুসেনের দিকে আঙুল তোলে। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।

আরও পড়ুন- ‘মিরাক্যাল বেবি’কে ঘিরে স্বপ্ন শাবানাদের, তলপেটে হামলাবাজদের লাথি, হাসপাতালে সন্তান প্রসব যুবতীর

আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলের কেউ হিংসার ঘটনায় জড়িত থাকলে তাঁর ‘দ্বিগুণ শাস্তি’ হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget