এক্সপ্লোর

ফোনে আইএস জঙ্গিকে বিয়ে করলেন উত্তরপ্রদেশের ডাক্তারি ছাত্রী

লখনউ: উত্তরপ্রদেশের আজমগড়ের এক ডাক্তারি ছাত্রী টেলিফোনেই বিয়ে করে ফেলেছেন এক আই জঙ্গিকে। আমজাদ খান ওরফে আয়ান খান সালাফি নামের ওই জঙ্গি এপ্রিল মাসে সৌদি আরব ভারতের হাতে প্রত্যর্পণ করে। এর কাজ ছিল আইএসআইএসের শাখা জঙ্গি গোষ্ঠী জুনুদ উল খিলাফা হিন্দ বা জেকেএইচের জন্য জঙ্গি জোগাড় করা। ২৪ বছরের ওই ছাত্রীকে সে সিরিয়ায় গিয়ে খাঁটি ইসলামীয় জীবন কাটাতে বলেছিল। মেয়েটি তার কথায় এতটাই প্রভাবিত হন, যে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতে রাজি তো হনই, গত বছর মে মাসে তাকে টেলিফোনে বিয়েও করে ফেলেন তিনি। ৩৭ বছরের আমজাদ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত সৌদি আরব থেকে। এনআইএ-কে সে বলেছে, জঙ্গি ভাবধারায় মুসলিম যুবকযুবতীদের আকৃষ্ট করাই শুধু তার কাজ ছিল না, তাদের জঙ্গি গোষ্ঠী জেকেএইচে যোগ দিতেও উদ্বুদ্ধ করত সে। ২০১২-র নভেম্বর-ডিসেম্বর মাসে তার সঙ্গে ওই ছাত্রীর যোগাযোগ হয়। হাদিস নিয়ে তার জ্ঞানে অত্যন্ত প্রভাবিত ছাত্রীটি তার প্রেমে পড়ে যান। যদিও তিনি জানতেন, আমজাদ বিবাহিত, তার দুটো বাচ্চাও রয়েছে। ২০১৪-র এপ্রিলে সৌদি আরব যায় আমজাদ। সে ছাত্রীকে বোঝায় আইএসে যোগ দিতে। বলে, সিরিয়ায় গিয়ে তার সঙ্গে থাকতে পারেন তিনি, সে জন্য তাঁকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে না। গত বছর মে মাসে ফোনে বিয়ে করে তারা। সব নিয়মকানুন মেনেই হয় তাদের বিয়ে। তবে মেয়েটি কোনও জঙ্গি কার্যকলাপে যোগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এনআইএ। তাঁর নামপ্রকাশও করেনি তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget