এক্সপ্লোর

যোগীর মতো চুল ছাঁটতে হবে, উত্তরপ্রদেশের স্কুলে পড়ুয়াদের নির্দেশ

মীরাট: উত্তরপ্রদেশের  মীরাটে সিবিএসই অনুমোদিত একটি স্কুলের পড়ুয়াদের দেওয়া অদ্ভূত নির্দেশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলে ২,৮০০ পড়ুয়া রয়েছে। স্কুলে ছাত্রদের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুল ছাঁটার ফরমান দেওয়া হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে দাড়ি না রাখার ফতোয়াও। কারণ হিসেবে বলা হয়েছে, এই স্কুল মাদ্রাসা নয়। সেইসঙ্গে আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে 'লাভ জিহাদ' আটকানোর দাওয়াই হিসেবে ছাত্রছাত্রীদের পৃথকভাবে বসার বন্দোবস্ত করা হয়েছে। গতকাল কয়েকজন পড়ুয়া নির্দেশ মতো চুল না ছেঁটে আসায় তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই রিষভ অ্যাকাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে এই পুলিশগিরির ঘটনা প্রকাশ্যে আসে। যে পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, তাদের অভিভাবকরা স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। স্কুল কর্তৃপক্ষ আদিত্যনাথের মতো চুল ছাঁটার কোনও নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক রঞ্জিত জৈন বলেছেন, পড়ুয়াদের চুল ছোট করে ছেঁটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কী ধরনের ছাঁট, তা বুঝতে না পারায় আদিত্যনাথের উদাহরণ দেওয়া হয়েছিল।  তিনি আরও বলেছেন, পড়ুয়াদের দাড়ি না রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দাবি, এই স্কুল একটি জৈন ট্রাস্ট পরিচালিত স্কুল। তাই এখানে টিফিন হিসেবে আমিষ খাবার, এমনকি ডিমও নিষিদ্ধ। খাদ্য সংক্রান্ত নিয়ম পড়ুয়ারা ভাঙছে কিনা, তা জানতে আচমকা পরীক্ষাও চালানো হয়। স্কুলে ছাত্র ও ছাত্রীদের পৃথক কক্ষে বসার ব্যবস্থা হয়েছে স্কুলে। এ ব্যাপারে জৈন 'লাভ জিহাদে'র প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই স্কুলে এ ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget