এক্সপ্লোর

‘খুব সুন্দরী’, ঈর্ষায় কটাক্ষ-বিদ্রূপ স্বামীর, মুখ পুড়িয়ে ফেললেন স্ত্রী!

নয়াদিল্লি: খুব সুন্দরী হওয়ারও কী জ্বালা! যেখানেই যান, তাঁকেই চেয়ে চেয়ে সবাই দেখে, হাঁ করে তাকিয়ে থাকে, তাঁর রূপের প্রশংসা করে, এটা সহ্য হয় না স্বামীর। এজন্য উঠতে বসতে তাঁকে কথা শোনান, খোঁটা দেন তিনি। আর সইতে না পেরে শেষে নিজের মুখটাই পুড়িয়ে দিলেন রেখা লোধী নামে ৩০ বছরের এক মহিলা। উত্তরপ্রদেশের পিলিভিটের বাসিন্দা সুন্দরী রেখার রূপে, আকর্ষণে মোহিত স্বামীর বন্ধুবান্ধব, পরিচিতরা। যেখানেই যান, সবার নজর কেড়ে নেন রেখা। এটা পছন্দ নয় স্বামী নির্মল কুমারের। কেন কেউ তাঁর দিকে তাকায় না! তিনি ভাবেন, ও কেন এত সু্ন্দরী হল? আমি কেউ নই! রাগে, ঈর্ষায় জ্বলতে থাকেন। কটাক্ষ, টিটকিরি তো আছেই, প্রায়ই রেখাকে বাড়িতে আটকে রাখেন নির্মল। বাইরের কারও সঙ্গে কথা বলা, মেলামেশা চলবে না, ফতোয়াও দেন। মুখ বুজে মেনে নেন রেখা। তবে তাঁর সবচেয়ে বেশি কষ্ট হয়, যখন দেখেন, যাঁকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করতেন, সেই শ্বশুরও নির্মলকে তাঁর বিরুদ্ধে উসকে দিচ্ছেন। দিন দিন বাড়ে অত্যাচার। শেষ পর্যন্ত অব্যাহতি পেতে নিজের সুন্দর মুখটাকেই পুড়িয়ে ফেলার চরম সিদ্ধান্ত নেন রেখা। ডাক্তাররা জানিয়েছেন, রেখার মুখের ২০-২৫ শতাংশ পুড়ে গিয়েছে। বিপদ কাটলেও মুখটা চিরকালের মতো বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে মুখে একটিও কথা নেই রেখার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে নারাজ তিনি। যদিও তাঁর মা চান, সুবিচার চাওয়া উচিত রেখার। স্বামীর ‘মানসিক অত্যাচারে’র বিরুদ্ধে তিনি সরব হোন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget