এক্সপ্লোর

উরি সন্ত্রাস: হামলায় হাত সম্ভবত জইশের, জানাল সেনা

শ্রীনগর: উরিতে সেনাছাউনিতে হামলা চালিয়েছে ৪ বিদেশি জঙ্গি। হামলার ধরন দেখে মনে হচ্ছে, জইশ ই মহম্মদের হাত রয়েছে। চার জঙ্গিকেই নিকেশ করা হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি একে ৪৭, গ্রেনেড, গ্রেনেড লঞ্চার সহ বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। জানালেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। সেনা আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা সেনা ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়ায় এত বেড়েছে হতাহতের সংখ্যা, ১৩-১৪জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে তাতে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্রে পাকিস্তানের ছাপ মিলেছে। এ নিয়ে পাক সেনা কর্তার সঙ্গে কথাও হয়েছে তাঁর। তিনি আরও জানিয়েছেন, সকাল সাড়ে আটটা পর্যন্ত চলেছে সেনা-জঙ্গি গুলির লড়াই। তবে চিরুনি তল্লাশি চলছে এখনও। এখন ভারতীয় সেনার ওপর জৈশ হামলা নতুন কিছু নয়। পঠানকোট হামলাও ঘটিয়েছিল এরা। এদিনই একটি নতুন সেনা ইউনিট উরিতে এসে পৌঁছয়। আর শেষ রাতে সেনা ছাউনিতে আগুন ধরিয়ে ও বোমা, গ্রেনেড ছুঁড়ে হামলা চালায় জঙ্গিরা। ঘুমন্ত সেনাকর্মীরা কিছু বুঝে উঠতে পারার আগেই আগুন ধরে যায় চারপাশে। তবে তারপরেই মুখের মত জবাব দেয় সেনা। কিন্তু মৃত ১৭ সেনাকর্মীর মধ্যে ১৩ থেকে ১৪জনই প্রাণ হারান আগুনের গ্রাসে। ১৯জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। স্মরণাতীতকালে ভারতীয় সেনার ওপর এত বড় হামলা আর ঘটেনি। ঘটনার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাব্যক্তিরা এবং সেনা ও আধাসেনাকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও ছিলেন র এবং আইবি প্রধান। এক ঘণ্টার বৈঠকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রীতিমত প্রশিক্ষিত, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রধারী জঙ্গিরা এই উরি হামলা ঘটিয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাদের বিচ্ছিন্ন করতে হবে। rajnath2-580x395 পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর এদিনই পৌঁছে গেছেন শ্রীনগর। সেখানে সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget