এক্সপ্লোর

উরি: দু’জায়গায় কাঁটাতার কেটে ঢুকেছিল জঙ্গিরা, তদন্তে জানাল সেনা

উরি: উরির সেনা ছাউনিতে হামলা করার জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর কাঁটাতারের বেড়া দুজায়গায় কেটে ভারতে অনুপ্রবেশ করেছিল চার জঙ্গি। সেনা তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, জঙ্গিদের কাছে যে সেনা ঘাঁটির সম্পর্কে ভাল তথ্য ছিল, তারও প্রমাণ মিলেছে তদন্তে। জানা গিয়েছে, হামলাকারীরা প্রথমেই রান্নাঘর এবং স্টোররুমকে বাইরে থেকে আটকে দেয়। যাতে জওয়ানরা বাইরে না বেরোতে পারে। এরপর তাতে অগ্নি-সংযোগ করে তারা। এর থেকেই তদন্তদলের আশঙ্কা, ‘সর্ষের মধ্যেই কোনও ভূত রয়েছে’। তাঁদের মতে, ‘ভেতরের সাহায্য’ ছাড়া ঘাঁটি সম্পর্কে এত নিখুঁত ও বিস্তারিত তথ্য জোগাড় করা কোনওমতেই সম্ভব নয়। তদন্তে উঠে এসেছে, রান্নার ঘর  ও স্টোর রুমকে আটকে জঙ্গিরা স্টাফ কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। কিন্তু, তার আগেই জওয়ানদের সঙ্গে তাদের গুলিযুদ্ধ শুরু হয়ে যায়। নিহত জঙ্গিদের ব্যবহৃত দুটি জিপিএস সেট উদ্ধার হয়েছে। সেগুলিকে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, চার হামলাকারী নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা’র সদস্য। সেনা জানিয়েছে, গত ১১ সেপ্টম্বরে পুঞ্চে লস্কর জঙ্গিদের নিকেশ করেছিল সেনা। বাহিনীর দাবি, এই দলটির সঙ্গে ওই দলটির বহু মিল ছিল। প্রসঙ্গত, উরি হামলা শেষ হওয়ার পরই সেনার তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল জঙ্গিরা আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। কী দিয়ে সেনা ছাউনিতে আগুন লাগিয়েছিল জঙ্গিরা? সেনা সূত্রে খবর, জঙ্গিরা ছোট ছোট বোতলের মধ্যে পেট্রোলিয়াম জেলি ও জিলেটিনের একটি সংমিশ্রণ নিয়ে এসেছিল। তা দিয়েই আগুন লাগায়। সেনার তরফে জানানো হয়েছে, এখন পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি মূলত শ্যালো ইনফিলট্রেশন-এর ওপর জোর দিচ্ছে। অর্থাৎ, নিয়ন্ত্রণরেখার এপারে প্রথম যে সামরিক প্রতিষ্ঠান আসবে, সেখানেই হামলা করা। উরি হামলার ঘটনায় গতকালই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এনআইএ। গতকালই উরিতে পৌঁছেছেন এনআইএ আইজি জিপি সিংহ। চার জঙ্গির ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সেখান থেকে জঙ্গিদের পরিচয় সম্পর্কে সুনিশ্চিত হওয়ার পর পাক প্রশাসনের সামনে বিষয়টি উত্থাপন করবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget