এক্সপ্লোর

এবার থেকে পরস্পরের ছাউনি ও জিনিসপত্র ব্যবহার করতে পারবে ভারত ও মার্কিন সেনা, স্বাক্ষরিত চুক্তি

ওয়াশিংটন:  প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছে ভারত ও আমেরিকা। ঠিক হয়েছে এবার থেকে মেরামতি ও রসদ সরবরাহ সংক্রান্ত কারণে দু’দেশ পরস্পরের জমি, আকাশ ও নৌঘাঁটি ব্যবহার করতে পারবে। এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে দিল্লি ও ওয়াশিংটন। সমুদ্রে চিনা বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট বা এলইএমওএ নামে পরিচিত এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ও মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাস্টন কার্টার জানিয়েছেন, দু’দেশের সেনাবাহিনীর বাস্তব বোঝাপড়া ও আদানপ্রদানের জন্য এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক বোঝাপড়া ক্ষেত্রে উপকৃত হবে দু’পক্ষই। এছাড়াও আমেরিকা ও তার ঘনিষ্ঠতম সহযোগী দেশগুলি যে প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তির অংশীদার, তার সুযোগসুবিধে পাবে ভারতও। এই চুক্তির ফলে ভারত ও মার্কিন নৌসেনা যৌথ অপারেশন ও মহড়ার কাজে একে অপরকে সহজেই সাহায্য করতে পারবে। মানবিক সাহায্যের ক্ষেত্রেও যথেষ্ট ফলপ্রসূ হবে এই চুক্তি। তবে ওয়াশিংটন এই চুক্তি নিয়ে আগে থেকে আগ্রহী হলেও ধোঁয়াশায় ছিল দিল্লি। ভয় ছিল, এর ফলে আমেরিকা ভারতের সেনা ঘাঁটি ব্যবহার করতে পারবে অথবা তাদের সঙ্গে সামরিক জোটে ভাগীদার হতে হবে। ফলে চুক্তিটির ব্যাপারে নীতিগতভাবে এপ্রিলেই সহমত হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে লেগে যায় আরও কয়েক মাস। বিশেষজ্ঞরা মনে করছেন, তারপরেও সব বাধা কাটিয়ে উঠে নরেন্দ্র মোদী সরকার যেভাবে এই চুক্তি সই করল, তাতে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষাগত বোঝাপড়া আরও ঘনিষ্ঠ করতে কেন্দ্রের বর্তমান নতুন সরকার যে কতটা আগ্রহী তা যথেষ্ট পরিষ্কার। মার্কিন প্রতিরক্ষা দফতর আগেই জানিয়ে দিয়েছে, চিনা ড্রাগনকে ঠেকাতে তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করতে চায়। বিশেষ করে দক্ষিণ চিন সাগরে চিন যেভাবে বারবার প্ররোচনামূলক পদক্ষেপ করছে, তাতে ভারতের সঙ্গে মিলিটারি সম্পর্ক জোরালো করা খুবই গুরুত্বপূর্ণ বলে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget