এক্সপ্লোর

‘কর্তৃপক্ষের কাছে হাজির হোন, নাহলে সংক্রমণ ঘটলে খুনের চেষ্টার অভিযোগে মামলা’, তবলিঘি সদস্যদের হুঁশিয়ারি উত্তরাখণ্ড পুলিশের

তবলিঘি জামাতে যে সদস্যরা সম্প্রতি কোনও ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছেন, তাঁদের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে কড়া হুঁশিয়ারি দিল উত্তরাখণ্ড পুলিশ। ৬ এপ্রিল বা সোমবারের মধ্যে তাঁদের রিপোর্ট করতে হবে। তা করা না হলে পরবর্তী সময়ে করোনাভাইরাস সংক্রমণের ঘটনার সঙ্গে কোনও যোগ খুঁজে পাওয়া গেলে খুনের অভিযোগ দায়ের করা হবে বলে পুলিশ সতর্ক করে দিয়েছে।

দেহরাদূন:  তবলিঘি জামাতে যে সদস্যরা সম্প্রতি কোনও ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছেন, তাঁদের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে কড়া হুঁশিয়ারি দিল উত্তরাখণ্ড পুলিশ। ৬ এপ্রিল বা সোমবারের মধ্যে তাঁদের রিপোর্ট করতে হবে। তা  করা না হলে পরবর্তী সময়ে করোনাভাইরাস সংক্রমণের ঘটনার সঙ্গে কোনও যোগ খুঁজে পাওয়া গেলে খুনের অভিযোগ দায়ের করা হবে বলে পুলিশ সতর্ক করে দিয়েছে। উত্তরাখণ্ডে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৯। এরমধ্যে ১৬ জনই তবলিঘি জামাতের সঙ্গে যুক্ত। দেহরাদূন, নৈনিতাল, হরিদ্বর ও উধম সিংহ নগর জেলায় এই সংক্রমণের ঘটনাগুলি ঘটেছে। গত রবিবার উত্তরাখণ্ডের ডিজিপি অনিল কে রাতুরি তবলিঘি জামাতের সদস্যদের কাছে আবেদন জানান যে, তাঁদের কেউ যদি সম্প্রতি কোনও ধর্মীয় সমাবেশ যোগ দিয়ে থাকেন, তাহলে তাঁরা যেন ৬ এপ্রিলের মধ্যে পুলিশ ও প্রশাসনের কাছে হাজির হন। তাঁদের মেডিক্যাল পরীক্ষা হবে এবং কোয়ারেন্টিনে পাঠানো হবে ও প্রয়োজন থাকলে মেডিক্যাল সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে ডিজিপি বলেন, ৬ এপ্রিলের পর পুলিশ ও প্রশাসন যদি জানতে পারে যে, কেউ নিজেকে লুকিয়ে রেখেছেন এবং সংশ্লিষ্ট এলাকায় সংক্রমণ ছড়িয়েছেন, তাহলে খুনের প্রচেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংক্রমণের কারণে সংশ্লিষ্ট গ্রাম বা এলাকায় কেউ মারা গেলে, খুনের মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। রাতুরি জানান, গোয়েন্দা বিভাগ ও প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা তবলিঘি জামাতের যে সমস্ত সদস্য সম্প্রতি নিজামুদ্দিনে গিয়েছিলেন এবং উত্তরাখণ্ডে ফিরে এসেছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছে। গত ১ মার্চের পর তবলিঘি জামাতের কার্যক্রমে অংশ নিয়ে উত্তরাখণ্ডে অন্য রাজ্যগুলি থেকে আসা ৩২৫ জনের তালিকা তৈরি করেছে পুলিশ। এরমধ্যে নয়জন রাজ্য ছেড়ে গিয়েছেন। শনিবার পর্যন্ত ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও ১ মার্চের পর উত্তরাখণ্ডের ৩৮৩ জন তবলিঘি জামাতের অংশ হিসেবে রাজ্যের বাইরে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ২৬ জন এখনও ফেরেননি। বাকিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget