এক্সপ্লোর

২০১২-য় সেনা ‘অভ্যুত্থানে’র চেষ্টার মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ: সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চেয়ে মোদিকে চিঠি ভি কে সিংহের

নয়াদিল্লি: ২০১২-য় কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ সরকারের জমানায় সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল বলে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন কেন্দ্রীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। সম্প্রতি প্রকাশিত এক মিডিয়া রিপোর্টে অভিযোগ করা হয়, ২০১১-১২য় ভি কে সিংহের নেতৃত্বাধীন সেনাবাহিনী তত্কালীন মনমোহন সিংহ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘অভ্যুত্থানে’র চক্রান্ত করেছিল, দ্বিতীয় ইউপিএ সরকারের কিছু নেতা এহেন তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এ নিয়ে আজ প্রতিক্রিয়া দিয়ে ভি কে সিংহ বলেন, ভারতীয় সেনাবাহিনী দেশকে ভালবাসে, কখনই তার বিরুদ্ধে কিছু করতে পারে না। ইউপিএ-২ আমলের ওই নেতাদের নাম প্রকাশ্যে আনার জন্য তদন্তের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি দিয়েছেন বলে জানান ভি কে সিংহ। বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে বিস্তারিত তদন্তের দাবি করেছি যাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এইসব লোকের চেহারাগুলি সবাই দেখতে পান। ভি কে সিংহ জানান, ২০১২ সালেই তিনি বিষয়টি তুলেছিলেন। সামরিক ‘অভ্যুত্থানে’র অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়ে তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন, দাবি করেছিলেন, এমন গুজব যারা ছড়াচ্ছে, তাদের রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করতে হবে। তিনি বলেন, ২০১২-য় পরিষ্কার বলেছিলাম, ভারতীয় সেনাবাহিনী কখনও কোনও অসাংবিধানিক কাজ করবে না। তত্কালীন সেনাপ্রধান এ কে অ্যান্টনিও এ কথা সমর্থন করেছিলেন। সশস্ত্র বাহিনীকে এমন ধরনের ব্যাপারে অভিযুক্ত করা যায় না। ২০১২-য় স্বরাষ্টমন্ত্রকে চিঠি দিলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এবার সত্যিটা বেরিয়ে পড়ল।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget