এক্সপ্লোর

কাশ্মীরে অনুপ্রবেশ রুখে মরণোত্তর সম্মান পেল ‘মানসি’, তার হ্যান্ডলার

নয়াদিল্লি: গত বছর কাশ্মীরের তাংধরে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ দিয়ে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় দুজনে। চার বছরের ল্যাব্রাডর ‘মানসি’ আর তার হ্যান্ডলার বসির আহমেদ ওয়ার। দেশরক্ষায় চরম বলিদান করায় সেনাবাহিনীর ট্র্যাকার ডগ ইউনিটের সদস্য মানসি-কে গতকাল ‘মেনশন অব ডেসপ্যাচেস’ শংসাপত্র দিয়ে মরনণোত্তর সম্মান অর্পণ করা হয়েছে। তার নাম উঠবে গেজেট অব ইন্ডিয়ায়। সম্ভবত মরনোত্তর খ্যাতির জন্য বাছাই হওয়া প্রথম সারমেয় মানসি-ই। কুপওয়ারার বাসিন্দা বসিরকে দেশের জন্য লড়ে জীবন দেওয়ার পুরস্কার হিসাবে সেনা মেডেল দেওয়া হয়েছে। গত বছর দারুণ সাফল্য পায় দুজনে। তাংধর সেক্টরে পাক-অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের ঢোকার চেষ্টা রুখে দিয়ে গুলিতে প্রাণ হারায় ১৬০ টেরিটরিয়াল আর্মির এই দুজন। তাদের ঘন জঙ্গলে পাঠানো হয়েছিল। মানসি জঙ্গিদের গতিবিধি টের পেয়ে বসিরকে পাহাড়ি ঘন জঙ্গলের দিকে পথনির্দেশ করে নিয়ে যায়। ট্র্যাকার ইউনিটে ঢোকার পর থেকেই মানসির দেখভাল করেছে বসির। তাই অনুপ্রবেশকারী জঙ্গিদের গুলিতে সে জখম হতেই ক্রুদ্ধ বসির ঘটনাস্থলে বাহিনী পাঠানোর খবর দেওয়ার পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তবে মৃত্যুতেও ওদের বন্ধন অটুট থাকে। মানসি, বসির, দুজনেই মারা যায়। তবে বাহিনী এসে জঙ্গিদেরও খতম করে। মানসিকে ময়না তদন্তের পর শায়িত রাখা হয় ট্রেহগামে ওর ইউনিট লাইনসে। এক সেনা অফিসার বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর রীতি অনুসারে যুদ্ধক্ষেত্রে একজন জওয়ান জখম হলে যেভাবে ঝাঁপিয়ে পড়তে হয়, কোনও সারমেয় জখম হলেও একই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে তো কুকুরটি ও তার হ্যান্ডলার, দুজনকেই আমরা হারিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget