এক্সপ্লোর

মাল্য ‘ঘোষিত অপরাধী’, নির্দেশ জারি বিশেষ আদালতের

মুম্বই: লন্ডনে থাকা লিকার ব্যারন বিজয় মাল্যকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে উল্লেখ করল বিশেষ আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আবেদনের ভিত্তিতে আর্থিক তছরুপ মামলায় এদিন এই রায় দেয় বিশেষ আদালত। বিচারক পি আর ভাবকে বলেন, ইডির আবেদনকে স্বীকৃতি দিয়ে মাল্যর বিরুদ্ধে ঘোষণা জারি করা হল। এর আগে আদালতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৮২ ধারা অনুযায়ী মাল্যর বিরুদ্ধে এই নির্দেশ জারি করার আবেদন করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, আর্থিক তছরুপ সংক্রান্ত বিভিন্ন মামলায় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য সমেত বহু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমতাবস্থায় তাঁকে অপরাধী হিসেবে গণ্য করা হোক বলে ইডি নিজেদের আবেদনে জানায়। এদিন শুনানিতে ইডি-র তরফে আরও জানানো হয়, চেক বাউন্স সহ বিভিন্ন মামলা ঝুলে রয়েছে। পাশাপাশি, আর্থিক তছরুপ মামলাতেও তিনি ‘পলাতক’। অথচ, এই মামলাগুলিতে তদন্তের স্বার্থে তাঁর উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে এদিন আদালতে বিভিন্ন মামলার স্টেটাস রিপোর্টও দাখিল করা হয় ইডি-র তরফে। প্রসঙ্গত, একজন ব্যক্তিকে কোনও ফৌজদারি মামলায় ‘ঘোষিত অপরাধী’ করা হয় যখন আদালতের মনে হয় যে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও সেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়েছে অথবা এমনভাবে আত্মগোপন করে রয়েছে, যাতে পরোয়ানা কার্যকর না করা যায়। ফৌজদারি দণ্ডবিধির ৮২ ধারা অনুযায়ী, যাকে আদালত ‘ঘোষিত অপরাধী’ হিসেবে উল্লেখ করে, সেই নির্দেশ জারি হওয়ার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁকে হাজির হতে হয়। ইডি জানিয়েছে, যদি মাল্য এই ৩০ দিনের মধ্যে হাজিরা না দেন, তাহলে আইনানুসারে তাঁর সম্পত্তিকে যুক্ত করা হতে পারে। ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ তছরুপ মামলায় মাল্যর বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইডি। এরমধ্যে মাল্যর পাসপোর্ট বাতিল করা ছাড়াও শিল্পপতির বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তাও চাওয়া হয়েছে। পাশাপাশি, মাল্যকে দেশে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করার কথা ভাবছে কেন্দ্র।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget