এক্সপ্লোর

ছেলে দল বদলেছেন আগেই, মহারাষ্ট্রে বিধায়ক পদে ইস্তফা শীর্ষ কংগ্রেস নেতার, যাচ্ছেন বিজেপিতে, জল্পনা

ছেলের বিজেপিতে যোগদানের দিনকয়েক বাদে লোকসভা নির্বাচনের টিকিটের ইস্যুতেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে বিধানসভার বিরোধী নেতার পদ ছাড়েন ভিখে পাতিল। তিনি চেয়েছিলেন, আহমেদনগর লোকসভা কেন্দ্রে কংগ্রেস টিকিট দিক ছেলেকে। কিন্তু শারদ পওয়ারের দল এনসিপির সঙ্গে আসনরফার শর্ত অনুযায়ী তাদের আসনটি ছেড়ে দেয় কংগ্রেস।

মু্ম্বই: মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন দলের প্রথম সারির নেতা রাধাকৃষ্ণ ভিখে পাতিল। তিনি রাজ্য বিধানসভার নিম্নকক্ষ বিধান পরিষদের সদস্যপদ ছেড়েছেন। আজ বিধানসভা স্পিকার হরিভাউ বাগাড়ের কাছে তিনি বিধায়ক পদে ইস্তফাপত্র জমা দেন বলে সূত্রের খবর। বিধান পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন তিনি। আরও কয়েকজন কংগ্রেস বিধায়কও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। লোকসভা ভোটে দলের বিপর্যয়ের জেরে ১০ জন কংগ্রেস বিধায়ক তাঁর পথে হাঁটতে পারেন বলে খবর। ভিখে পাতিল রাজ্যে দেবেন্দ্র ফঢ়নবিশ নেতৃত্বাধীন বিজেপি-জোট সরকারে মন্ত্রী হতে পারেন বলেও জোর গুঞ্জন রয়েছে। কংগ্রেস যদিও দলে ভাঙনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে, কিন্তু সত্যিই এমন ঘটলে নভেম্বরে নির্ধারিত রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলকে বিরাট ধাক্কা দেবে। লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান ভিখে পাতিলের ছেলে সুজয় ভিখে পাতিল। আহমেদনগর লোকসভা কেন্দ্রে ২.৮১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সুজয়। ছেলের বিজেপিতে যোগদানের দিনকয়েক বাদে লোকসভা নির্বাচনের টিকিটের ইস্যুতেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে বিধানসভার বিরোধী নেতার পদ ছাড়েন ভিখে পাতিল। তিনি চেয়েছিলেন, আহমেদনগর লোকসভা কেন্দ্রে কংগ্রেস টিকিট দিক ছেলেকে। কিন্তু শারদ পওয়ারের দল এনসিপির সঙ্গে আসনরফার শর্ত অনুযায়ী তাদের আসনটি ছেড়ে দেয় কংগ্রেস। বিধানসভা নির্বাচনেও এই জোট থাকবে। পওয়ারের সঙ্গে ভিখে পাতিলের বিরোধ অনেকদিনের। ফলে এটা মানতে পারেননি ভিখে পাতিল। তিনি এনসিপি প্রার্থীর বিরুদ্ধে প্রচারও করেন। তখনই তিনি স্পষ্ট হয়ে যায়, তিনি কংগ্রেস ছাড়ছেন। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চ্যবনের দাবি, কিছু বিক্ষুব্ধ দলীয় বিধায়ক ভিখে পাতিলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু এখনই দল ছাড়বেন না। যদিও ইতিমধ্যে কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা আবদুল সাত্তার ৮-১০ জন দলীয় নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করে বলেছেন, রাজ্যে কংগ্রেস নেতৃত্বের আচরণে বিরক্তির ফলে আমাদের এই সিদ্ধান্ত। রাজ্য নেতারা দলটাকে ধ্বংস করছেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মাত্র ১টি জিতেছে কংগ্রেস, ৪১টিই ঝুলিতে পুরেছে বিজেপি-শিবসেনা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget