এক্সপ্লোর

৭ বছরের মেয়েকে 'ধর্ষণ', অভিযুক্তকে গাছে বেঁধে পিটিয়ে, পাথর ছুঁড়ে খুন গ্রামবাসীদের

নিজামাবাদ: ধর্ষণের ঘটনায় আইন হাতে তুলে নিল ক্ষিপ্ত জনতা। অভিযুক্তকে নৃশংসভাবে খুন করা হল। ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৫০ বছরের এক ব্যক্তিকে গাছে বেঁধে ঢিল ছুঁড়ে খুন করা হল তেলেঙ্গনার নিজামাবাদে। গত শনিবার ডোঙ্কেশ্বর গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই শিশুকন্যা বাড়িতে একা ছিল। সেই সুযোগে মেদারাই সায়ান্না নামে অভিযুক্ত তাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে। ওই সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। শিশুটিকে ভয়ার্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখে গ্রামবাসীরা তার বাবা-মাকে জানায়। সঙ্গে সঙ্গে তার বাবা-মা মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরইমধ্যে কয়েশ গ্রামবাসী আইন নিজেদের হাতে তুলে অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর করে। এতেও ক্ষোভ যায়নি গ্রামবাসীদের। অভিযুক্তকে গাছে বেঁধে লাঠিপেটা করা হয় এবং ঢিলও ছোঁড়া হয়। আরমুর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শিব কুমার জানিয়েছেন, ওই ব্যক্তিকে ১৪-১৫ জন মারধর করে। তবে ৪০০ জন বাসিন্দার পুরো গ্রামে এই নৃশংস কাজে যোগ দিয়েছিল। ঘটনার দিন সন্ধে পর্যন্ত পুলিশকে ঘটনার ব্যাপারে কোনও কিছুই জানানো হয়নি। পরে পুলিশ গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। যদিও কোনও গ্রামবাসীই এখনও কোনও বয়ান দিতে রাজি হননি। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। কুমার জানিয়েছেন, আমরা নিশ্চিত যে, কেউ না কেউ, ঘটনার ভিডিও তুলেছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ এ ব্যাপারে তথ্য দিতে এগিয়ে আসেনি।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget