এক্সপ্লোর

ভিডিও ভাইরাল: উন্মত্ত জনতার হাত থেকে মুসলিম যুবককে বাঁচালেন এই শিখ সাব-ইন্সপেক্টর, সাহসিকতার জন্য পুরস্কার ঘোষণা পুলিশের

দেহরাদূন: একদল উন্মত্ত জনতার হাত থেকে এক মুসলিম যুবককে আগলে রেখেছেন একজন শিখ পুলিশ অফিসার। উন্মত্ত জনতাকে সামলে ওই যুবককে বাঁচালেন ওই পুলিশ অফিসার। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে এই ঘটনা বলে জানা গিয়েছে। ওই যুবককে একটি মন্দিরে এক হিন্দু তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন দেখে ফেলেন অভিযোগ।এরপরই উত্তেজিত জনতা যুবককে ঘিরে ফেলেন। এডিজি (আইন ও শৃঙ্খলা) অশোক কুমার বলেছেন, গত মঙ্গলবার ওই যুবক রামনগরের গরিজা দেবী মন্দিরে তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসেন। স্থানীয়রা কোনওভাবে বিষয়টি জানতে পেরে দুজনকে সবক শেখাতে ছুটে আসেন। ওই এলাকায় গোলমালের খবর পেয়ে ছুটে যান সাব-ইন্সপেক্টর গগনদীপ সিংহ। সেখানে গিয়ে তিনি দেখেন উত্তেজিত জনতা ওই তরুণ-তরুণীকে মারধর করতে উদ্যত। তাঁদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে মেয়েটিকে তাঁরা আপত্তিকর অবস্থায় দেখেছেন। সঙ্গে সঙ্গে সাব-ইন্সপেক্টর ওই যুবক ও মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে যান গগনদীপ সিংহ। যুবকটিকে কাছে টেনে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আড়াল করে রাখেন যুবকটিকে। এই চেষ্টা করতে গিয়ে ক্ষুব্ধ জনতার মারধর তাঁর শরীরে এসে পড়ে। এডিজি জানিয়েছেন, এভাবে জনতাকে ছত্রভঙ্গ করে ওই যুবক ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের যে যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভিডিও ক্লিপটিতে যে পাঁচজনের মুখ চেনা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। সাহসিকতার জন্য গগনদীপের জন্য ২,৫০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন এডিজি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget