এক্সপ্লোর

প্রাক্তন সেনাকর্মীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের তোপের মুখে ভিকে সিংহ

নয়াদিল্লি: এক পদ এক পেনশন ইস্যুতে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী রাম কিষণ গ্রেওয়ালের শেষকৃত্য আজ সম্পন্ন হবে। এরই মধ্যে রাম কিষণের আত্মহত্যার ঘটনা নিয়ে  বেশ কিছু প্রশ্ন তুললেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিংহ। বিরোধীরা প্রাক্তন সেনাপ্রধানের মন্তব্যের তীব্র নিন্দা করেছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিকে সিংহ লিখেছেন, ‘রাম কিষণের আত্মহত্যা খুবই দুঃখজনক। ওই শোকের সময়ে তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কিন্তু এটা বুঝতে হবে যে, আত্মহত্যাকারী ব্যক্তির মানসিক পরিস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত, অবসাদ ও নিরাশাগ্রস্ত ব্যক্তিই এই পদক্ষেপ নেয়। আমাদের সমাজে লোকজন এ সম্পর্কে কথাবার্তা খুব একটা পছন্দ করেন না। আমার কোনও সন্দেহ নেই যে, সঠিক সময়ে কেউ রাম কিষণকে সাহায্য করতেন, তাহলে আজ তিনি আমাদের সঙ্গেই থাকতেন’। ভিকে সিংহ আরও বলেছেন, এক পদ এক পেনশনের দাবিতে বিগত সরকারের বিরুদ্ধে তাঁরা সংগ্রাম করেছিলেন। পরে এনডিএ সরকার সেই দাবি মেনে নিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যে সরকার এই দাবি মেনে নিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে হতাশ হয়ে কোনও সৈনিক কি আত্মহত্যা করতে পারেন? কেন্দ্রীয় মন্ত্রী এরপর বিরোধীদের দিকেও আঙুল তুলেছেন। রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাম কিষণকে কেউ আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল কিনা, সেই প্রশ্নও তুলেছেন ভিকে সিংহ।  তাঁর আরও প্রশ্ন, আত্মহত্যার কথা যখন  রাম কিষণ ভাবছিলেন তখন তাঁর সঙ্গে কারা ছিলেন।এছাড়াও তাঁকে বিষ কে এনে দিল, সেই প্রশ্নও তুলেছেন ভিকে সিংহ। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এ সব বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। ভি কে সিংহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, ভিকে সিংহর লজ্জা করা উচিত। কংগ্রেস নেতা আরপিএন সিংহ বলেছেন, ভিকে সিংহর মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানোচিত নয়। প্রাক্তন সমরকর্মীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে গর্হিত কাজ করেছেন ভিকে সিংহ। তিনি বলেছেন, একজন প্রাক্তন সেনাপ্রধান এই প্রশ্ন তুলছেন, যা খুবই দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget