এক্সপ্লোর

সংসদ, বিধানসভায় চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

নয়াদিল্লি: শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সংসদের পাশাপাশি বিধানসভাতেও চলছে ভোটগ্রহণ। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। লড়াই এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের সঙ্গে বিরোধী প্রার্থী মীরা কুমারের। অঙ্কের হিসেবে কোবিন্দই এগিয়ে। তাঁর পক্ষে ৬২ শতাংশ ভোট। অন্যদিকে, লোকসভার প্রাক্তন স্পিকার মীরার পক্ষে ২৭ শতাংশ ভোট। সংসদের ১৬ নম্বর ঘরে চলছে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে পৌঁছে গিয়েছেন। তিনি ও বিজেপি সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীই প্রথম ভোট দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভোট দিয়েছেন। তিনি এবার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও ভোট দিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও ভোট দিয়েছেন। এনসিপি নেতা প্রফুল পটেলের দাবি, তাঁদের দলের সব সাংসদ ও বিধায়ক মীরাকে ভোট দেবেন। তবে তিনি নিশ্চিত, কোবিন্দই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। এটা খুব সহজ বিষয়, রকেট সায়েন্স নয়। দলের সিদ্ধান্ত মেনেই সব সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। ফলে বড় ব্যবধানে জয় পেতে চলেছেন এনডিএ প্রার্থী। সারা দেশে মোট ৩২টি জায়গায় চলছে ভোটগ্রহণ। ভোটিং প্রক্রিয়ার উপর নজরদারির জন্য ৩৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই নির্বাচনের ফল জানা যাবে। ২৪ তারিখ বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে। এরপর শপথ গ্রহণ করবেন পরবর্তী রাষ্ট্রপতি।

সেরা শিরোনাম

RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার

ভিডিও

Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget