এক্সপ্লোর

দেখুন ভিডিও: এই ভিখারির উদাহরণ দেখিয়ে ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল করেছিলেন মোদী

নয়াদিল্লি: গত সপ্তাহে শনিবার মোরাদাবাদে বিজেপির পরিবর্তন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে ও নগদহীন লেনদেনের পক্ষে সওয়াল করতে গিয়ে এক ভিখারির কার্ড সোওয়াপিং মেশিন ব্যবহারের উদাহরণ দিয়েছিলেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী একটি হোয়াটস্যাপ ভিডিওর কথা উল্লেখ করেছিলেন। ওই ভিডিওতে এক ভিখারিকে কার্ড সোওয়াপিং মেশিন ব্যবহার করতে দেখা গিয়েছে। ওই ভিডিও-র দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সড়গড় হতে মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি জানি না, এটা কতটা সত্যি। একটি ভিডিও হোয়াটস্যাপে ভাইরাল হয়েছে, যাতে দেখানো হয়েছে, এক ব্যক্তি একজন ভিখারিকে বলছেন যে, তিনি তাঁকে সাহায্য করতে চান। কিন্তু তাঁর কাছে খুচরো নেই। এরপরই ওই ভিখারি সোওয়াইপ মেশিন ব্যবহার করে ওই ব্যক্তির কাছ থেকে ডেবিট কার্ড চাইছেন’। প্রধানমন্ত্রীর এই উদাহরণে সমাবেশে উপস্থিত লোকজন হাসিতে ফেটে পড়েন। কিন্তু প্রধানমন্ত্রী যে ভিডিও-র কথা উল্লেখ করেছিলেন বলে মনে করা হচ্ছে তা দু বছর আগে আপলোড করা হয়েছিল। নিউমারোগ্রাফিক নামে একটি চ্যানেল এই ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িতে দুজন বসে রয়েছেন। হায়দরাবাদের ট্রাফিক সিগন্যালে গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক বৃদ্ধ ভিখারি এসে ভিক্ষে চান। চালকের আসনে বসা মহিলা তখন বলেন, তাঁর কাছে খুচরো নেই। তখন ওই ভিখারি বলেন, তিনি খুচরো দিতে পারবেন। এরপর ওই মহিলা ওয়ালেট দেখেন। কিন্তু ওয়ালেটে শুধুই কার্ড ছিল। এই সময় ভিখারি বলেন, তাঁর কাছে কার্ড মেশিন রয়েছে। ওই মহিলা কার্ড মেশিন দেখাতে বলেন। ওই ভিখারি তখন একটি মেশিন দেখান। যা ওয়্যারলেস মেশিন বলেই মনে হচ্ছে। ভিডিও এখানেই শেষ। মেশিনে কার্ড সোওয়াইপ করা হয়েছিল কিনা, তা দেখানো হয়নি। এই ভিডিওর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভালো উদ্দেশ্য থাকলে নতুন কোনও কিছু গ্রহণ করতে ভারতীয়দের খুব একটা সময় লাগে না। ২০১৪-তে আপলোড করা ওই ভিডিও এখন অনলাইনে ঘোরাফেরা করছে। নোট বাতিল ঘোষণার আগেই তা ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে দেখেই বোঝা সম্ভব এটি তৈরি করা হয়েছে। দেখুন সেই ভিডিও:  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget