এক্সপ্লোর

আমরা তো আমিষ খাই না, তা বলে কি দুর্বল? প্রশ্ন যোগীর

লখনউ: দলীয় বৈঠকে নিরামিষ আহারের জোর সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বুধবার লখনউয়ে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকের উদ্বোধন করতে গিয়ে আদিত্যনাথ জানান, তিনি এবং তাঁর মন্ত্রিসভার বহু সদস্যই নিরামিশাষী। অথচ, কারও চাইতে তাঁরা দুর্বল নন।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণ নিরামিশাষী। এমন কী আমরা পেঁয়াজ ও রসুনও খাই না। তাই বলে কি আমদের কর্মশক্তি কারও চাইতে কম? আদিত্যনাথের এই মন্তব্যে সভায় তুমুল করতালি পড়ে।

আদিত্যনাথ যোগ করেন, তাঁর রাজ্যের (নিরামিশাষী) মন্ত্রীরা সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করেন। কোনও ব্যক্তি দুর্বল হলে, কী এতটা কাজ করতে পারবেন।

সম্প্রতি, উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। এরপর থেকেই রাজ্যে মাংসের আকাল দেখা দেওয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

অভিযোগ উঠেছে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যে সস্তায় স্বাস্থকর খাবার মিলছে না। সেই প্রেক্ষিতে আদিত্যনাথের এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন নিজের প্রসঙ্গ দিয়ে বক্তব্য শুরু করেন আদিত্যনাথ। বলেন, যখন আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হল, তখন সারা বিশ্বে অনেকেই মনে মনে ভাবতে শুরু করেছিলেন, এ কোন ‘নমুনা’-কে মোদী গদিতে বসালেন!

আদিত্যনাথ যোগ করেন, এখন যখন তাঁর হাতে শাসনভার তুলে দেওয়া হয়েছে, তখন তাঁর দায়িত্বও বহুগুণ বেড়ে গিয়েছে। তাঁর মতে, দলীয় নেতা-কর্মীদেরও আগের তুলনায় আরও বেশি দায়িত্ববান হতে হবে।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে নেতাদের জন্য ফুলের তোড়া আনার রেওয়াজ বন্ধ করুন। তাঁর ঘোষণা, খুব শীঘ্রই সব মন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। সেইসময় নেতা-মন্ত্রীদের ফুলের তোড়া না দিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তুলে নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget